এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

Date:

Share post:

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) বিষয়টি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের প্রশংসা করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বিজেপি (BJP)। তবে এই বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে একাধিক বিরোধী রাজনৈতিক দল।

প্রসঙ্গত, গত বছর পশ্চিমবঙ্গ, বিহার, কেরালা-সহ বেশ কয়েকটি রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করে ভুয়ো নাম বাদ দেওয়ার পাশাপাশি অনেক যোগ্য ভোটারের নাম বাদ দেওয়া হয়। এই নিয়ে শুধু দেশে নয় বিদেশেও সমালোচনা হয়। তবে NCERT-র নবম শ্রেণির পাঠ্য পুস্তকে এই জাতীয় কর্মকাণ্ডের জন্য ভারতের নির্বাচন কমিশনের প্রশংসা করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় এই বিষয়ে জানিয়েছেন ,”নির্বাচন কমিশনের কাজকর্ম নিয়ে অনেক অভিযোগ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। এসআইআর প্রক্রিয়ায় অনেকেই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন।এনসিইআরটির বইতে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা একেবারেই ভুল। আমরা এর নিন্দা করছি।”

মাত্র কয়েকদিন আগেই NCERT-র সিলেবাসে যুক্ত করা হয়েছে জরুরি অবস্থা জারির বিষয়টি। ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীকালে জারি করা হয় জরুরি অবস্থা। তবে সেটা নিয়েও আপত্তি ও সমালোচনা করেছে বিরোধীরা।

 

 

spot_img

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...