Saturday, June 27, 2026

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

Date:

Share post:

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ মানুষ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৫! এদিন স্থানীয় সময় সকাল ৮টা ৩৬ মিনিটে ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে আফটার শকের সতর্কতা জারি রয়েছে দেশটিতে।

ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC) জানিয়েছে, স্থানীয় সময় ভোর সোয়া ছ’টা নাগাদ প্রথম কেঁপে ওঠে বালুচিস্তানের মাটি। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল থাকায় তীব্রতা ভালই টের পাওয়া যায়। আতঙ্কে বহু এলাকায় মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর নেই। এর দু’ঘণ্টার মধ্যেই ৫.৫ তীব্রতার বড় কম্পন অনুভূত হয়। উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে। এর আগে শুক্রবার স্থানীয় সময় সকাল ১০:৫৫ মিনিটে প্রথমবার ৪.৫ মাত্রার কম্পন টের পাওয়া গেছিল। তার ঠিক আধ ঘণ্টার মধ‍্যে, অর্থাৎ বেলা ১১:২৭ মিনিটে দ্বিতীয়বার ৪.৭ মাত্রার আর একটি মাঝারি কম্পনে কেঁপে ওঠে প্রতিবেশী রাষ্ট্র।

Related articles

গভীর খাদে দুধবোঝাই পিকঅ্যাপ ভ্যান, মৃত ৬

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিমলায় (Shimla) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road accident)। শক্রবার তাকলেচ পুলিশ ফাঁড়ির (Taklech Police Outpost)...

কত বাড়ল আজকের সোনার দাম দেখে নিন এক ঝলকে

আপনি কি আজকে সোনা বা রুপো (Gold and Silver Price) কেনার কথা ভাবছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে...

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...