একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে একটি চায়ে-আড্ডার আয়োজন করা হয়। সেখানে একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী দিনে জেলায় জেলায় কর্মীদের সঙ্গে এই ধরনের চায়ে-আড্ডার সিদ্ধান্ত হয়েছে। প্রতিমাসেই এই আড্ডা হবে। এর মাধ্যমে কর্মীদের মনোবল বাড়ানো, জনসংযোগ-সহ সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার কাজ চালিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের আইটি-র আড্ডায়।

তৃণমূল আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত উপাসনা চৌধুরি বলেন, আমরা ভবিষ্যতে আরও বৃহত্তরভাবে এইরকম আড্ডার আয়োজন করব। এদিনের চায়ে-আড্ডায় যোগ দেওয়ার জন্য বিভিন্ন জেলা থেকে প্রচুর কর্মী আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এবারের আয়োজন অত্যন্ত দ্রুততার সঙ্গে করা হয়েছে বলে অনেকে ইচ্ছে থাকলেও আসতে পারেননি। এর পরে আমরা আগাম জানিয়ে দেব, যাতে আমাদের সহযোদ্ধারাও যোগ দিতে পারেন। একইসঙ্গে উপাসনার সংযোজন, এদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চায়ে আড্ডায় না থাকলেও তিনি আমাদের উৎসাহ দিয়েছেন। এছাড়াও প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, সাংসদ মহুয়া মৈত্র, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ অনেক সিনিয়র নেতৃত্ব আমাদের উৎসাহিত করেছেন। স্বাভাবিকভাবে আমাদের মনোবল এতে বৃদ্ধি পেয়েছে। একুশে জুলাই, শহিদ দিবসকে সামনে রেখে আমাদের এইধরনের সাংগঠনিক চর্চার আয়োজন করতে হবে। এটাই এখন আমাদের মূল লক্ষ্য। একুশে জুলাইয়ের শহিদ তর্পণ সফল হবেই।

আরও পড়ুন- পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_
_
_
_
