Saturday, April 4, 2026

দুর্দান্ত লড়াই: মেঘালয় উপনির্বাচনে দ্বিতীয় তৃণমূল, কুর্নিশ অভিষেকের

Date:

Share post:

উত্তর-পূর্বে মেঘালয়ের একটি মাত্র কেন্দ্রের উপনির্বাচনে নামমাত্র ভোটে দ্বিতীয় স্থানে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থী মেহতাব সি সাংমার থেকে মাত্র সাড়ে চার হাজার ভোটের ব্যবধানে পরাজিত সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma)। যেখানে কংগ্রেস রয়েছে তৃতীয় স্থানে। সাধিয়ার এই ফলাফলের পরেই তাঁকে অভিনন্দন জানালেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই সঙ্গে ধন্যবাদ জানালেন গামবেগ্রে (Gambegre) কেন্দ্রে ভোটারদেরও।

৬০ আসনের মেঘালয় বিধানসভায় ১০টি আসন বিরোধী I.N.D.I.A. জোটের। তার মধ্যে ৫ আসন তৃণমূল বিধায়কদের। বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল বিধায়ক মুকুল সাংমা (Mukul Sangma)। তাঁর নেতৃত্বে গামবেগ্রে কেন্দ্রে লড়াই করেছিলেন সাধিয়ারানি সাংমা। ফলাফল প্রকাশের পরে অভিষেকের অভিনন্দন, “সমস্ত ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে মুকুল সাংমার অটল নেতৃত্ব ও চার্লস পাইনগ্রোপের অক্লান্ত পরিশ্রমে এক দুর্দান্ত লড়াই করতে পারা সাধিয়ারানি সাংমা (Sadhiarani Sangma) ও সমগ্র মেঘালয় (Meghalaya) তৃণমূলকে জানাই আমার হার্দিক অভিনন্দন।”

তবে শুধুমাত্র নেতৃস্থানীয় নয়, মেঘালয়ের তৃণমূলের সৈনিকদের অভিনন্দন জানাতে গিয়ে অভিষেক বলেন, “আমাদের মেঘালয় ইউনিটের সব তৃণমূল স্তরের কর্মীদের আমার কুর্নিশ এবং মেঘালয়ের (Meghalaya) হারানো গৌরব ফিরিয়ে আনতে তাঁদের অটুট নিষ্ঠারই পরিচয় পাওয়া গিয়েছে আবার। গামবেগ্রের (Gambegre) সাধারণ মানুষকে বিশেষ ধন্যবাদ তাঁদের ভালোবাসা ও সমর্থনের জন্য। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই সুন্দর রাজ্যের মানুষের পরিষেবায় কোনও পদক্ষেপ বাকি রাখবে না মেঘালয় তৃণমূল কংগ্রেস।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...