Saturday, April 4, 2026

এএফসি অতীত, লাল-হলুদ কোচের নজর এখন মহমেডান

Date:

Share post:

এএফসি কাপ অতীত। এবার আবার ব্যাক টু আইএসএল। আগামীকাল আইএসএল-এর পরর্বতী ম্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ মহমেডান স্পোর্টিং ক্লাব। আইএসএল-এ এখনও জয়ের মুখ দেখেনি লাল-হলুদ। আইএসএল-এ ডবল হারের হ্যাটট্রিক ইস্টবেঙ্গলের। তবে এএফসি কাপের ম্যাচে পেয়েছে সাফল্য। সাদা-কালো ব্রিগেডের বিরুদ্ধে নামার আগে কী এগিয়ে লাল-হলুদ। যদিও এই পরিসংখ্যান মানতে নারাজ লাল-হলুদ কোচ অস্কার ব্রুজো। বরং তিনি স্পষ্ট জানালেন, তাঁর কাছে এএফসি অতীত। এখন নতুন ম্যাচ মহমেডান।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে ব্রুজো বলেন, “ আমার কাছে এএফসি-র অধ্যায় অতীত। দলের পারফরম্যান্সে খুশি। এএফসি-তে আবার মার্চে খেলতে হবে। এখন তাই পুরোপুরি ফোকাস আইএসএলে। অন্ধকার রাস্তার শেষে আলো দেখতে পেয়েছি। সেই আলো লক্ষ্য করে এগিয়ে যেতে হবে। ভাল ফলাফল করতে হবে প্রতি ম্যাচেই। এত দিন দল যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে তা বদলে দেওয়ার সুযোগ এসেছে। আমি উত্তেজিত। সেরা পারফরম্যান্সটাই উপহার দিতে চাই।”

আইএসএলে মহমেডান রয়েছে ঠিক ইস্টবেঙ্গলের উপরেই। যদিও প্রতিপক্ষকে সমীহ লাল-হলুদ কোচের। তিনি বলেন, “মাঝমাঠে ওদের খেলোয়াড়দের দেখুন। কাসিমভ, আলেক্সিসের মতো খেলোয়াড় রয়েছে। উইংয়েও বেশ কিছু খেলোয়াড়কে দেখেছি। মহমেডানের বেশ কিছু খেলা খতিয়ে দেখেছি। ওদের দুর্বলতাও যেমন খুঁজে বার করেছি। তেমন শক্তিও বার করেছি। সেগুলো কাজে লাগিয়েই কাল জিততে হবে আমাদের। জানি মহমেডান ভাল জায়গায় নেই। তবে ওদের হালকা নিলে ভুল হবে।”

আরও পড়ুন- নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ, যদিও রোহিতের পাশেই সূর্য


Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...