Saturday, April 4, 2026

তৃতীয় টেস্টের আগে নতুন অনুশীলনে বমরাহ

Date:

Share post:

শনিবার থেকে ব্রিসবেনে বসতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। এই মুহুর্তে সিরিজে সমতা ফিরিয়েছে অজিরা। অ্যাডিলেডে টিম ইন্ডিয়ার পারফরম্যান্স সমালোচনার সম্মুখিন হয়েছে। ব্রিসবেনে ঘুরে দাঁরাটে চাইছে দল। আর তারই ঝলক দেখা গেল টিম ইন্ডিয়ার অনুশীলনে। এদিন ভারতের অনুশীলনে পেস বোলিং নয়, স্পিন বোলিংয়ের অনুশীলন করতে দেখা গেল যশপ্রীত বুমরাহকে।

চলতি বর্ডার-গাভাস্কর সিরিজেও দুর্ধর্ষ বোলিং করতে দেখা গিয়েছে বুমরাহকে। পারথে প্রথম টেস্টের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন বুমরাহ। দ্বিতীয় টেস্টে পরাজিত হলেও তিনি একক প্রচেষ্টায় দলকে লড়াইতে রেখেছিলেন। গাব্বায় তৃতীয় টেস্টের আগে নেট অনুশীলনে হঠাৎ তাঁকে স্পিন বোলিং করতে দেখে চমকে যান অনেকেই। এদিন অনুশীলনে যে ভিডিও ভাইরাল, তাতে দেখা যাচ্ছে, একটি নেটে তখন বল করছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর অফ স্পিনের পাশাপাশি বুমরাহকে লেগ স্পিন করতে দেখা যায়। তখন অবশ্য কেউ ব্যাট করছিলেন না। কয়েকটি স্পিন বল করার পর নিজের স্বাভাবিক পেস বল করেন বুমরাহ। যশস্বী জসওয়াল ও লোকেশ রাহুলকে বল করেন তিনি। বেশ কয়েকটি বলে ব্যাট লাগাতে পারেননি দুই ক্রিকেটার। বুমরাহের গতিতে বেশ কয়েকবার পরাস্তও হন তাঁরা।

কিন্তু স্পিন বোলিং কেন? ক্রিকেট মহলের একাংশের ধারণা বুমরাহ লেগ কাটার অনুশীলনের জন্যই স্পিন ঝালিয়ে নিচ্ছিলেন। অন্যদিকে বুমরাহের নেট বোলিং দেখে একথা বলাই যায় যে তৃতীয় টেস্টের আগে তিনি অনেকটাই ফিট হয়ে উঠেছেন। তৃতীয় টেস্টটি ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে উঠতে গেলে এই সিরিজ জিততেই হবে ভারতকে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...