Saturday, June 27, 2026

আন্তর্জাতিক বিচারসভায় রাজনৈতিক দল নিষিদ্ধ! হাসিনাকে চাপে রাখার পথে বাংলাদেশ

Date:

Share post:

রাজনৈতিক দলকে প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে পারে বাংলাদেশ (Bangladesh)। এবার সেই আইন আনতে চলেছে অন্তর্বর্তী সরকার (interim government)। তবে সাধারণ আইনে এই আইন প্রণয়নের সুবিধা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিচারশালায় আইন সংশোধনের মধ্যে দিয়ে আইন আনার পরিকল্পনা ইউনুস সরকারের। এর থেকেই রাজনৈতিক মহলের স্পষ্ট ধারণা এই আইন শুধুমাত্র শেখ হাসিনা ও আওয়ামি লিগ (Awami League) সদস্যদের চাপে ফেলতেই উদ্দেশ্যমূলকভাবে আনছে বাংলাদেশ সরকার।

সম্প্রতি বারবার আন্তর্জাতিক অপরাধ বিচারশালা (International Crimes Tribunal) নির্ভর হয়ে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার নামে রেড কর্নার নোটিশ (red corner notice) জারির আবেদনও এই বিচারশালার মাধ্যমেই ইন্টারপোলকে করছে ইউনুস (Mohammed Yunus) সরকার। কিন্তু দেশের সীমানার বাইরে থাকা হাসিনাকে হাতে না পেয়ে আওয়ামি লিগ সদস্যদের বেকায়দায় ফেলতে পা বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার।

সোমবারই আন্তর্জাতিক অপরাধ বিচারশালা হাসিনা সরকারের মন্ত্রী সহ ১৩ জনকে কারাগারে পাঠিয়েছে। এবার সেই ট্রাইবুনালেই (ICT) সংশোধনী আনছে বাংলাদেশ (Bangladesh)। খুন, গুম, নির্যাতন সংক্রান্ত অপরাধকে মানবতাবিরোধী ঘোষণা করার আইন আনা হচ্ছে। এই অপরাধে যুক্ত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আবেদন করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ বিচারশালায় (ICT)। স্বাভাবিকভাবে আন্তর্জাতিক আদালতে এই সংশোধনী সম্পূর্ণ হলে অধ্যাদেশ জারি হবে। তারপরই বিচারের সামনে আনা হবে আওয়ামি লিগ কর্মীদের।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...