Saturday, June 27, 2026

রাজস্থানকে হারিয়ে মুস্তাক আলির নকআউটে বাংলা

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দাপট মহম্মদ শামির। রাজস্থানের বিরুদ্ধে একাই নিলেন তিন উইকেট । শামির দাপুটে বোলিং এবং অভিষেক পোড়েল এবং সুদীপ ঘরামীর দাপুটে ব্যাটিং-এর সৌজন্যে রাজস্থানকে ৭ উইকেটে হারাল বাংলা। আর এই জয়ের সুবাদে মুস্তাক আলির নকআউটে পৌঁছে গেল সুদীপ ঘরামীর দল। পাশাপাশি গ্রুপ এ-র শীর্ষে উঠেছে বাংলা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৫৩ রান করে রাজস্থান। রাজস্থানের হয়ে ৪৬ রান করেন কার্তিক শর্মা। অধিনায়ক মাহিপাল লোমোর করেন ৪৫ রান। দীপক হুডা করেন ১৭ রান। বাংলার হয়ে তিন উইকেট শামির। দুটি করে উইকেট শাহবাজ আহমেদ এবং সায়ন ঘোষ। একটি উইকেট ঋত্বিক চট্টোপাধ্যায়।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে ৭৮ রান করেন অভিষেক পোড়েল। ৫০ রানে অপরাজিত সুদীপ। ১৮ রানে অপরাজিত শাহবাজ। রাজস্থানের হয়ে ২ উইকেট অঙ্কিত চৌধুরির। একটি উইকেট কমলেশ নাগরকোটি।

এই ম্যাচের আগে বাংলা ও রাজস্থান দু’দলই ছিল ২০ পয়েন্টে । ফলে দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আর এই ম্যাচ জয়ের পর এখন সাত ম্যাচে বাংলার পয়েন্ট ২৪। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থানের পয়েন্ট সাত ম্যাচে ২০।

আরও পড়ুন- চেন্নাইয়ান বধের জন্য ফিট সাউলকে ধরেই ঘুঁটি সাজাচ্ছেন অস্কার


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...