Friday, June 26, 2026

‘উপমুখ্যমন্ত্রী’ একনাথ শিন্ডে! কটাক্ষ উদ্ধব শিবিরের

Date:

Share post:

বিদ্রোহের গোড়াতেই একনাথ শিন্ডের শিবিরের বিধায়কদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন শিবসেনা প্রধান এবং তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, দল ভাঙলেও একনাথ কি মুখ্যমন্ত্রী হতে পারবেন? বিজেপি কি ছেড়ে দেবে? মুখ্যমন্ত্রী নন শিন্ডে ‘উপমুখ্যমন্ত্রী’ হচ্ছেন। উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের কটাক্ষ, শিণ্ডেকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিয়েছে বিজেপি। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না তিনি।

রাউতের সাফ কথা, শিণ্ডের যুগ শেষ। আড়াই বছরই মেয়াদে প্রয়োজন ফুরিয়েছে। বিজেপি ওকে ছুড়ে ফেলে দেবে। আর কোনওদিন মুখ্যমন্ত্রী হতে পারবেন না শিণ্ডে। এরই পাশাপাশি, আগামী দিনে বিজেপি শিণ্ডের দল ভাঙাতে পারেন বলেও ভবিষ্যদ্বাণী করেছেন রাউত। তার দাবি, জোটসঙ্গীদের দুর্বলতার সুযোগ নেওয়া বিজেপির পুরনো অভ্যাস। আগামী দিনে শিণ্ডের দলও বিজেপি ভাঙাতে পারে।

রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর দেবেন্দ্র ফড়ণবিশ নিশ্চিত করে দেন যে, এবার একনাথ শিণ্ডে উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন। কিন্তু শিণ্ডে শিবির এখনও সেটা নিশ্চিত করেনি। শোনা যাচ্ছে, আদৌ উপমুখ্যমন্ত্রী পদ গ্রহণ করবেন কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেনি একনাথ শিণ্ডে।আসলে ফড়ণবিশের অনুরোধ প্রত্যাখ্যান করা তার পক্ষে কঠিন। এখনও কিছুটা দোটানায় রয়েছেন শিণ্ডে। যদিও দলের বিধায়করা তাকে বোঝাচ্ছেন যাতে শেষ পর্যন্ত তিনি উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...