Friday, June 26, 2026

মহিলা কর্মীদের পাশে রাজ্য পুলিশ, চালু ‘নারী কবচ’

Date:

Share post:

মহিলা পুলিশ কর্মীদের ক্যান্সার সুরক্ষায় ‘নারী কবচ’ (Nari Suraksha Kabach) নামে নতুন একটি প্রকল্প চালু করল বারাসত পুলিশ জেলা (Barasat police district)। বৃহস্পতিবার মধ্যমগ্রামের দোলতলা পুলিশ লাইনে এই নতুন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন পুলিশ সুপার (SP) প্রতীক্ষা ঝাড়খড়িয়া। ক্যান্সার (cancer) পরীক্ষায় সহযোগিতায় রয়েছে টাটা মেডিকেল সেন্টারের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

বারাসত পুলিশ জেলার অধীনে রয়েছে ৮ টি থানা এবং কয়েকটি পুলিশ ফাঁড়ি। এই জেলায় ৩৫০-র বেশি মহিলা পুলিশ (lady police) কর্মী রয়েছে। সংসার সামলে বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রয়েছে তাদের। আরজি করের ঘটনার পর মহিলা সুরক্ষার ক্ষেত্রে পুলিশের উইমেন সেল চব্বিশ ঘন্টা স্কুটি এবং সাইকেল নিয়ে এলাকায় ঘুরেছেন। এছাড়াও পিঙ্ক মোবাইল ভ্যানেও (pink mobile van) মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন নারী সুরক্ষায়। ঘরে, বাইরে ডিউটি করতেই অনেক ক্ষেত্রেই মহিলা পুলিশ কর্মীরা নিজেদের শারীরিক পরীক্ষা করাতে সময় পান না। অথচ মহিলারা অনেক ক্ষেত্রেই ব্রেস্ট, জরায়ু-সহ দেহের অন্যান্য অংশে ক্যান্সারে (cancer) আক্রান্ত হন। মূলত দুরারোগ্য ক্যান্সারের কথা মাথায় রেখেই মহিলা পুলিশ কর্মীদের ক্যান্সার সুরক্ষায় ‘নারী কবচ’ (Nari Suraksha Kabach) প্রকল্প চালু করল বারাসত পুলিশ জেলা।

এই প্রসঙ্গে পুলিশ সুপার প্রতীক্ষা ঝাঁড়খড়িয়া বলেন, এদিনের পর থেকে প্রতি শনি,রবিবার এবং ছুটির দিনে মহিলা পুলিশ কর্মীরা এই ধরনের পরীক্ষা করাতে পারবেন দোলতলায়। পরীক্ষায় কারোর ক্যান্সার ধরা পড়লে রাজ্য সরকারের হেলথ স্কিমে চিকিৎসার সুবিধাও পাবেন। টাটা মেডিকেল সেন্টারের বিশেষজ্ঞ চিকিৎসকরা পরীক্ষা করাবেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...