Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ফের হারের মুখ দেখল মহামেডান স্পোর্টিং ক্লাব। এদিন অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে ৩-১ গোলে হারল আন্দ্রে চেরনিশভের দল। ম্যাচে তিনটি গোল জামশেদপুর দেয় দ্বিতীয়ার্ধে। সাদা-কালো ব্রিগেডের গোলটি হয় ম্যাচের শেষ মুহুর্তে।

২) অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন গম্ভীর। মঙ্গলবার টিম ইন্ডিয়ার অনুশীলনে থাকবেন। রোহিত শর্মাদের হেডস্যার। পারথে প্রথম টেস্টের পরই ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন গম্ভীর।

৩) রোহিত শর্মা আছেন রোহিত শর্মাতেই। ফের একবার মেজাজ হারালেন ভারত অধিনায়ক। এবার রোহিতের রোষের মুখে এক সমর্থক। ঘটনাটি ঘটে গতকাল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ শুরুর আগে। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

৪) চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একেই চলছে একের পর এক ডামাডোল । ভারতীয় ক্রিকেট বোর্ডের হাইব্রিড মডেলে সুর নরম করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও এই হাইব্রিড মডেল মানা নিয়ে আইসিসিকে বেশ কিছু শর্ত দিয়েছে পিসিবি। আর এই আবহের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার।

৫) ফুটবল মাঠে ফের সংঘর্ষ। আর এই সংঘর্ষের জেরে প্রাণ গেল ১০০ জন সমর্থকের। ঘটনাটি ঘটেছে গিনির এনজেরেকোরে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে। জানা যাচ্ছে, রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করেই শুরু হয় ঝামেলা। যা পরে ছড়িয়ে পরে স্টেডিয়ামের বাইরেও। এই ঘটনার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন- অ্যাওয়ে ম্যাচে জামশেদপুরের কাছে ৩-১ গোলে হার মহামেডানের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...