Sunday, June 28, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি হলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। আজ ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবে বৈঠক। সোমবার জরুরিভিত্তিক কার্যকরী কমিটির বৈঠক ডেকেছিল মহামেডান। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের রাহুল টোডিকে ক্লাবের সহ-সভাপতি করার। একই সঙ্গে কার্যকরী কমিটিতে আনা হয়েছে প্রাক্তন ফুটবল তারকা সাবির আলি এবং শ্রাচী গ্রুপের তমাল ঘোষালকে। কার্যকরী কমিটি থেকে বাদ পড়েছেন রহিম নবি ও শেখ আজিম।

২) শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালীন মাঠে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে শাস্তি পেয়েছেন তাঁরা।

৩) জমে উঠেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর লড়াই। গতকালই অ্যাডিলেডে বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষে পৌঁছে গিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এদিন ফের বদলে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এর তালিকা। এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ জিততেই শীর্ষচ্যুত হল প্যাট কামিন্সরা। দ্বিতীয় স্থানে নেমে এল তারা। তৃতীয় স্থানে থাকল টিম ইন্ডিয়া।

৪) সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে চন্ডীগড়কে হারাল ৩ রানে। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। ৩২ রানে অপরাজিত শামি। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের।

৫) অ্যাওয়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএল-এর লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে মোহনবাগান। নর্থইস্টের বিরুদ্ধে ২-০ গোলে জয় পায় সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল দুটি করেন মনবীর সিং এবং লিস্টন কোলাসো। আর দলের এই জয়ে খুশি মোহনবাগান কোচ জোসে মোলিনা। তবে এখনও অনেক পথ বাকি বলে জানান বাগান কোচ।

আরও পড়ুন – মহামেডানে বৈঠক, সহ-সভাপতি হলেন রাহুল টোডি

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...