Friday, April 3, 2026

অ্যাডিলেডে বিতর্ক, দিন-রাতের টেস্ট চলাকালীন বার করে দেওয়া হল এক ভারতীয় সমর্থককে

Date:

Share post:

আড়াই দিনের মধ্যে ম্যাচ শেষ হয়ে গেলেও, অ্যাডিলেডের টেস্ট ম্যাচ নিয়ে চলছে এখনও বিতর্ক। প্রথমে মহম্মদ সিরাজ-ট্রাভিস হেড বিতর্ক। আর এবার জানা যাচ্ছে, অ্যাডিলেডে টেস্ট চলাকালীন বার করে দেওয়া হয় ভারতের এক সমর্থককে । জানা যাচ্ছে, দিন-রাতের টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন, সেই কারণেই ভারতীয় সেই সমর্থককে বার করে দেন নিরাপত্তারক্ষীরা।

জানা যাচ্ছে, দিন-রাতের টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বিষয়টি ভাল ভাবে নেননি। স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন অজি সমর্থকেরা। নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। যাওয়ার সময়ও একটি হলুদ রঙের স্যান্ডপেপার বার করে অসি সমর্থকদের দেখাতে থাকেন ওই ব্যক্তি।

আসলে ছ’বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছিল। সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন ওই সমর্থক। ২০১৮ সালের কথা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার। সেখানে চোখে পড়ে অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফট স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করছেন। ঘটনার দায় নেন ডেভিড ওয়ার্নার ও অধিনায়ক স্টিভ স্মিথ। যার ফলে তাঁদের একবছরের জন্য নির্বাসিত করা হয়। স্মিথের নেতৃত্ব যায়। ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। এই ঘটনা পরিচিত হয় ‘স্যান্ডপেপার গেট’ নামে।

আরও পড়ুন- আইসিসির চেয়ারম্যান পদে বসতেই কড়া পদক্ষেপ জয় শাহ’র


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...