Friday, April 3, 2026

আইপিএল-এর মেগা নিলামের আগেই ব্যাট হাতে দাপট শ্রেয়সের, কী বার্তা দিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক ?

Date:

Share post:

আগামিকাল ২৪ এবং ২৫ নভেম্বর জেড্ডায় বসতে চলেছে ২০২৫ আইপিএল-এর মেগা নিলাম। মেগা নিলামে নজর গোটা ক্রিকেট বিশ্বের। আর এরই আগে নিজদের দর বাড়িয়ে নিলেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়স আইয়র। এদিন মুস্তাক আলি ট্রফিতে ব্যাট হাতে দাপট দেখালেন তিনি। ১৩০ রান করেন তিনি। ১৩০ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রেয়সের এই রানের সুবাদের ম্যাচে জয় পায় মুম্বই।

এদিন গোয়ার বিরুদ্ধে মুস্তাক আলি ট্রফিতে খেলতে নামে মুম্বই। সেই ম্যাচে শ্রেয়সের ব্যাটে দাপটে ২৫০ রান করে মুম্বই। ১৩০ রানের অপরাজিত আগ্রাসী ইনিংস খেললেন মুম্বইয়ের ব্যাটার। শ্রেয়স ইনিংস সাজান ১১টি চার এবং ১০ টি ছক্কা দিয়ে। গোয়ার কোনও বোলারই শ্রেয়সের আগ্রাসী ক্রিকেট থামাতে পারেননি। শনিবার গোয়ার বিরুদ্ধে ১৩০ রানের আগ্রাসী ইনিংস খেললেন মুম্বইয়ের ব্যাটার। হায়দরাবাদের ২২ গজে তাঁর ব্যাট থেকে এল ১০টি করে চার এবং ছক্কা। শ্রেয়স ছাড়া শামস মুলানি করেন ৪১ রান। ৩৩ রান করেন পৃথ্বী শা। শুধু সাদা বলের ক্রিকেটেই নয়, লাল বলের ক্রিকেটেও ফর্মে রয়েছেন শ্রেয়স। রঞ্জি ট্রফিতে ওড়িশার বিরুদ্ধে ২৩৩ এবং মহারাষ্ট্রের বিরুদ্ধে ১৪২ রানের ইনিংস এসেছে তাঁর ব্যাট থেকে। আর তাঁর এই পারফরম্যান্সেই আইপিএল-এর দশ দলকে আগাম সতর্ক করছেন শ্রেয়স।

আগামিকাল থেকে সৌদি আরবের জেড্ডায় দু’দিন বসবে আইপিএলের নিলাম। সেরা দল গড়তে পছন্দের ক্রিকেটারদের কিনবে ১০টি দল। আর ঠিক তার আগের দিনই শ্রেয়সের মুস্তাক আলিতে এমন পারফরম্যান্স ১০ দলের মালিকদের যেন বার্তা দিয়ে রাখলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দাপট রাহুল-যশস্বীর, ২১৮ রানে এগিয়ে টিম ইন্ডিয়া


Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...