Sunday, March 15, 2026

হ্যাকার চক্রের পর্দাফাঁস কলকাতা পুলিশের! ট্যাবের টাকা গায়েবে গ্রেফতার আরও ৪ পান্ডা

Date:

Share post:

ট্যাবের টাকা গায়েব হওয়ার ঘটনায় তদন্তে নেমে হ্যাকার চক্রের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। স্পেশাল ইনভেস্টিগেটিং টিম বা সিট গঠন করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ। আর এই তদন্তে উঠে আসছে একের পর এক নাম। একাধিক জেলায় অভিযান চালিয়ে চক্রের পান্ডাদের গ্রেফতার করছেন তদন্তকারীরা। সোমবার শিলিগুড়ি থেকে সিটের হাতে গ্রেফতার হল ৩ অভিযুক্ত। এর মধ্যে একজন প্রাথমিক স্কুলের শিক্ষক।

এদিন শিলিগুড়ির ভক্তিনগর থানা এলাকায় সেবক রোডের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের জালে ধরা পড়ে ৩ জন। ধৃতদের নাম দিবাকর দাস, গোপাল রায় ও বিশাল ঢালি। দিবাকর প্রাথমিক স্কুলের শিক্ষক। বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। বাকি দু’জনের বাড়ি শিলিগুড়িতে। ধৃতদের নিয়ে কলকাতার উদ্দেশে রওনা হয় দলটি। রবিবার কোচবিহারের দিনহাটাতেও প্রাথমিক স্কুল শিক্ষক মনোজিৎ বর্মন নামে একজনকে গ্রেফতার করে মালদহ পুলিশ। ধৃতদের জেরা করে এই চক্রের পান্ডাদের জালে পুরতে চাইছে সিট।

ট্যাবের টাকা গায়েবে এখন পর্যন্ত ভুক্তভোগী ১৯১১ জন পড়ুয়া। পুলিশের প্রাথমিক অনুমান, স্কুলের সার্ভার হ্যাক করে কিংবা পোর্টালের পাসওয়ার্ড চুরি করে এই কাণ্ড ঘটিয়েছে হ্যাকাররা। এদিন ঝাড়গ্রামে ট্যাব-কাণ্ডে পুলিশের জালে ধরা পড়ে চক্রের আরও এক পান্ডা। বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স এরিয়া থেকে মাজারুল আলমকে বিধাননগর থেকে সোমবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। ধৃত ওই ব্যক্তি চোপড়া এলাকার বাসিন্দা বলে ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা যায়। ঝাড়গ্রাম জেলায় এখনও পর্যন্ত ১২টি স্কুলে ট্যাবের ৬২টি অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ এসেছে। ধৃত মাজারুল আলমকে ঝাড়গ্রাম জেলা আদালতে তোলা হয়। তাকে ৮ দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন- খারিজ জামিনের আবেদন! আপাতত জেলেই থাকতে হবে সঞ্জয় চক্রবর্তীকে

 

spot_img

Related articles

প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত পাহাড়: দার্জিলিং-সিকিমে জনজীবন স্তব্ধ, মৃত ১

বসন্তের মাঝেই হিমালয়ের কোলে প্রকৃতির রুদ্ররূপ। আচমকাই আবহাওয়া পরিবর্তনের জেরে প্রবল শিলাবৃষ্টি ও বজ্রপাতে বিপর্যস্ত হয়ে পড়ল দার্জিলিং...

বাদশাকে খুনের হুমকি! দায় স্বীকার বিষ্ণোই গ্যাংয়ের

প্লেব্যাক গায়ক এবং র‍্যাপার বাদশাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। শনিবার অনলাইনে র‍্যাপারকে এই হুমকি দেওয়া হয়েছে...

নির্বাচন ঘোষণার আগেই রদবদল: রাজ্যের IPS থেকে IC পদে বদল

রাজ্যের পুলিশ (Police) প্রশাসনে ফের বদলির সিদ্ধান্ত নিল নবান্ন (Nabanna)। রাজ্য পুলিশের পাঁচ শীর্ষ আধিকারিক পদে বদল করা...

কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে...