Wednesday, June 24, 2026

অ্যাডিলেড টেস্টের আগেই টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন গম্ভীর : সূত্র

Date:

Share post:

অ্যাডিলেডে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন টিম ইন্ডিয়ার কোচ গৌতম গম্ভীর। সূত্রের খবর, আজই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছেন গম্ভীর। মঙ্গলবার টিম ইন্ডিয়ার অনুশীলনে থাকবেন। রোহিত শর্মাদের হেডস্যার। পারথে প্রথম টেস্টের পরই ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছিলেন গম্ভীর।

২২ নভেম্বর থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফি। পারথে প্রথম টেস্টে দাপুটে জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচের পরই ভারতীয় ক্রিকেট বোর্ডকে জানিয়ে ব্যক্তিগত কারণে দেশে ফিরে আসেন গম্ভীর। যার ফলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতি ম্যাচে ভারতের সাজঘরে ছিলেন না গম্ভীর। তবে সূত্রের খবর, নিয়মিত দলের সঙ্গে যোগাযোগ রেখে ছিলেন গম্ভীর। জানা যাচ্ছিল, অ্যাডিলেড টেস্ট শুরুর আগেই অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার কথা গম্ভীরের। সেই মতো সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিমান ধরেন।

৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট । এই টেস্ট হবে দিন-রাতের। খেলা হবে গোলাপি বলে। এই ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ খেলেন টিম ইন্ডিয়া। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে জয় পায় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন- ফের মেজাজ হারালেন রোহিত, ধমক এক সমর্থককে

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...