Wednesday, June 24, 2026

১৫০০ কর্মী নিয়োগ হবে রাজ্যে, মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

রাজ্য সরকারি চাকরিতে ফের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, প্রায় ১৫০০ জনকে বিভিন্ন শূন্যপদে নিয়োগ করা হবে। এই ১৫০০ শূন্যপদের মধ্যে রয়েছে চুক্তিভিত্তিক ও স্থায়ী কর্মচারী— দু’রকম পদেরই কর্মী। এর মধ্যে বড় নিয়োগ হতে চলেছে জনস্বাস্থ্য কারিগরি দফতরে। ৫৮৩ জন চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়রকে জনস্বাস্থ্য কারিগরি দফতরে নিয়োগ করা হবে। এছাড়াও পুর দফতরে নিয়োগ করা হবে প্রায় ৭০০ জনকে। তাঁদের মধ্যে ৬৪ জন পরিবেশবন্ধুকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। সব মিলিয়ে বিভিন্ন দফতরে মোট ১৪৪৫ জন কর্মী খুব শীঘ্রই নিয়োগ করা হবে বলে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মন্ত্রিসভার বৈঠকে আরও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন। রাজ্যের প্রতিটি মহকুমায় পুলিশের জন্য একজন করে আইনি পরামর্শদাতা নিয়োগ করা হবে। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাজ্যের ৯৯টি মহকুমায় পুলিশকে আইনি সাহায্যের একজন করে পরামর্শদাতা নিয়োগ করা হবে। এজন্য শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- খরচের দোহাই! শেষ মেট্রোতে উঠলে গুণতে হবে অতিরিক্ত টাকা

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...