Saturday, April 4, 2026

খোঁজাখুঁজি-জিজ্ঞেসার দিন শেষ! এবার মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দেবে গুগল

Date:

Share post:

খোঁজাখুঁজি-জিজ্ঞেসার দিন শেষ। এবার মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের পৌঁছে দেবে গুগল। আগামী বছরের ১৩ জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ মেলা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজ স্টেশন থেকে গুগল ম্যাপ অন করলেই পুণ্যার্থীরা চটজলদি পৌঁছে যাবেন কুম্ভ মেলায়।

শুধু কুম্ভমেলায় পৌঁছানো নয়, প্রয়াগরাজের যেকোনো মন্দির বা মঠেও তার নাম লিখলে সেখানে পুণ্যার্থীদের পৌঁছে দেবে গুগল ম্যাপ! মেলায় আগত দর্শনার্থীদের সুবিধার্থে প্রয়াগরাজ মেলা কর্তৃপক্ষর অনুরোধে সাড়া দিয়ে তাদের সঙ্গে একটি চুক্তিতেও আবদ্ধ হয়েছে বিশ্বের বৃহত্তম ডিজিটাল জায়ান্ট গুগল।

প্রতিবছরই কোটি কোটি মানুষ কুম্ভমেলায় যান। কিন্তু ২০২৫ সালে প্রায় ৪০ থেকে ৪৫ কোটি মানুষ কুম্ভ মেলায় আসতে পারেন বলে মনে করছে মেলা কর্তৃপক্ষ। সেক্ষেত্রে এতদিন নির্দিষ্ট গন্তব্য খুঁজে পাওয়ার ক্ষেত্রে বহু সমস্যার সম্মুখীন হতেন পুণ্যার্থীরা। অনেকে হারিয়েও যেতেন। এবার তা কিছুটা হলেও সমাধান হতে চলেছে।

এবার মহাকুম্ভ মেলার ভিড়ের কথা মাথায় রেখে মেলার প্রতিটি মঠ, প্রতিটি জায়গার খুঁটিনাটি তথ্য গুগল ম্যাপে অন্তর্ভুক্ত করছে মেলা কর্তৃপক্ষ। ডিসেম্বরের শুরু থেকেই তা গুগল ম্যাপে দেখা যাবে। অর্থাৎ খুব সহজেই প্রয়ারাজের যেকোনো স্থানে অথবা মহাকুম্ভমেলায় পুণ্যার্থীরা নিমেষে পৌঁছে যেতে পারবেন।

আরও পড়ুন- কালীপুজো-ভাইফোঁটার পরে ছটপুজো নিয়েও গান লিখলেন মমতা, বাজবে গঙ্গার ঘাটে

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...