Saturday, April 4, 2026

ভাতা নিলে প্রাইভেটে কাজ নয়: সরকারি চিকিৎসকদের থেকে হলফনামা চাইল স্বাস্থ্য ভবন

Date:

Share post:

নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স অর্থাৎ ভাতা নিলে বেসরকারি হাসপাতালে (Private Hospital) রোগী দেখতে পারবেন না। স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম রুখতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্যভবন। ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ নেওয়া সরকারি হাসপাতালের ডাক্তারদের (Doctor) ফের হলফনামা দিয়ে জানাতে হবে তাঁরা বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগীর চিকিৎসা করছেন না।

সরকারের কাছ থেকে ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ পান সরকারি হাসপাতালের বন্ড পোস্টিংয়ে থাকা সিনিয়র রেসিডেন্টরা। এই ভাতা পাওয়ার চিকিৎসকদের বেসরকারি হাসপাতালে রোগী দেখা আইনত অপরাধ। হলফনামাও দিয়ে তাঁদের জ্বালাতে হয় যে, সরকারি হাসপাতাল (Government College) ছাড়া অন্য কোনও হাসপাতাল অথবা নার্সিংহোমে কোনওভাবে কাজ করবে না। কিন্তু সাম্প্রতিক আর জি কর আন্দোলনের ঘটনায় দেখা যাচ্ছে সরকারি হাসপাতালে পরিষেবা বন্ধ রেখে বেসরকারি হাসপাতালে কাজ চালিয়ে গিয়েছেন চিকিৎসকরা। এর ফলে একদিকে যেমন স্বাস্থ্য সাথী প্রকল্পের প্রচুর টাকা খরচ হয়েছে সরকারের। একইসঙ্গে ঘুরপথে সেই টাকায় ঢুকেছে ওইসব আন্দোলনকারী চিকিৎসকদের পকেটে। আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে রোগী দেখে স্বাস্থ্যসাথী প্রকল্পের টাকা নেওয়ায় ৪১ সিনিয়র রেসিডেন্টকে মোট ২৫ লক্ষ টাকা জরিমানা করেছে স্বাস্থ্যভবন।

এবার বিজ্ঞপ্তি দিয়ে স্বাস্থ্যভবন জানিয়েছে, শুধুমাত্র সিনিয়র রেসিডেন্ট নয়, যে সব সরকারি ডাক্তার স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালে (Private Hospital) চিকিৎসা করেন তাঁদেরই হলফনামা দিয়ে সরকারকে জানাতে হবে যে তাঁরা ‘নন প্র্যাক্টিসিং অ্যালাওয়েন্স’ নেন না। না হলে, তদন্তে ধরা পড়লে কড়া পদক্ষেপ নেবে স্বাস্থ্যভবন। সূত্রের খবর, রাজ্যে ইতিমধ্যে রাজ্যে প্রায় ২ হাজার সিনিয়র রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে। কেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না, তা দ্রুত জানাতে বলা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...