Sunday, April 5, 2026

কতটা গুরুতর বুমরাহর চোট ? মুখ খুললেন দলের বোলিং কোচ ?

Date:

Share post:

অ্যাডিলেডে চলছে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। দিন-রাতের এই টেস্টে ব্যাটিং ব্যর্থতার কারণে ব্যাকফুটে ভারত। আর এরই মধ্যে দেখা যায় বল করার সময় চোট পান যশপ্রীত বুমরাহ। কতটা গুরুতর বুমরাহ-এর চোট? খেলতে পারবেন দ্বিতীয় টেস্টের বাকি ম্যাচ? এল বড় আপডেট।

এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের ৮১তম ওভারে বল করার সময় চোট পান বুমরাহ। দ্বিতীয় নতুন বল পাওয়ার পর বুমরাহর হাতে বল তুলে দেন অধিনায়ক রোহিত। তাঁর তৃতীয় বলে চার মারেন ট্রেভিস হেড। তারপরেই দেখা যায় মাটিতে পড়ে রয়েছেন বুমরাহ। পায়ের পেশি হাত দিয়ে চেপে ধরে থাকতে দেখা যায় তাঁকে। বুমরাহকে পড়ে থাকতে দেখে ছুটে যান রোহিত, বিরাট কোহলিরা। সঙ্গে সঙ্গে মাঠে নামেন ভারতের ফিজিও। বেশ কিছুক্ষণ বুমরাহর চোট পরীক্ষা করেন তিনি। কথা বলেন পেসারের সঙ্গে। তখন কিছু না জানা গেলেও, পরে বুমরাহর চোট নিয়ে কথা বলেন দলের বলিং কোচ মর্নি মর্কেল । তিনি বলেন, “ বুমরাহর পায়ের পেশিতে টান ধরেছিল। চোট তেমন গুরুতর নয়। বুমরাহ এই টেস্টে আবার বল করতে পারবেন। ”

বর্ডার-গাভাস্কর ট্রফিতে প্রথম টেস্টে বল হাতে দাপট দেখান বুমরাহ । প্রথম টেস্টে নেন ৮ উইকেট। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নিয়েছেন ৪ উইকেট।

আরও পড়ুন- অ্যাওয়ে ম্যাচে দাপট ইস্টবেঙ্গলের, চেন্নাইয়ানকে হারাল ২-০ গোলে


Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...