Saturday, March 14, 2026

আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ, জয়ই লক্ষ্য সূর্যর

Date:

Share post:

আজ থেকে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ। প্রটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ খেলবে সূর্যকুমার যাদবের দল। সূর্যর নেতৃত্বে নতুন একটা ভারতীয় টিম নামছে। যাদের অনেকেরই আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। তবুও এই দল নিয়ে আশাবাদী টিম ইন্ডিয়ার অধিনায়ক।

এদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ভারত অধিনায়ক। বর্তমানে, ভারত অধিনায়ক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এখনও পর্যন্ত সাতটি টি-২০ ম্যাচে ১৭৫.৬৩ স্ট্রাইক রেটে ৩৪৬ রান করেছেন। ২০ ওভারের ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে তিনি একটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি করেছেন। এদিকে, ডেভিড মিলার ২১ ম্যাচে ১৫৬.৯৪ স্ট্রাইক রেটে ৪৫২ রান নিয়ে শীর্ষস্থান ধরে রয়েছেন। আসন্ন টি-২০ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হতে সূর্যকুমারের প্রয়োজন ১০৭ রান। চার ম্যাচের সিরিজে সূর্য করতে পারলে গড়বেন রেকর্ড। এছাড়াও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি-২০তে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি, ৩৪ বছর বয়সি এই খেলোয়াড় টি-২০ দ্রুততম ১৫০ ছক্কা মারার রেকর্ডে সামনে দাঁড়িয়ে। ৭৪ টি-২০ ম্যাচ এবং ৭১টি ইনিংসে, সূর্যকুমার ১৪৪টি ছক্কা মেরেছেন। এই মাইলফলক অর্জন করতে চার ম্যাচের টি-২০ সিরিজে তাকে ৬টি ছক্কা মারতেই হবে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজ় খেলবে ভারত। টি-২০ বিশ্বকাপের ফাইনালের পর আবার মুখোমুখি হবে দু’দল। বিশ্বকাপে খেলা দলের অনেক ক্রিকেটার এই সিরিজ়ে খেলবেন না। এই সিরিজে কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ।

আরও পড়ুন- কিউইদের কাছে হার, বর্ডার গাভাস্কর ট্রফির আগে রোহিতদের বিশেষ বার্তা কপিল দেবের

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...