Thursday, April 9, 2026

হার দিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শুরু ভারতের, ১ রান করেন বৈভব সূর্যবংশী

Date:

Share post:

হার দিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের অভিযান শুরু করল ভারতীয় দল। প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ৪৩ রানে হারল টিম ইন্ডিয়া। এই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ বৈভব সূর্যবংশী। সদ্য শেষ হওয়া আইপিএলের নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে বৈভবকে কিনেছে রাজস্থান রয়্যালস। বৈভবের দিকে নজর ছিল ক্রিকেটপ্রেমীদের । সেই বৈভব করেন ১ রান।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ২৮১ রান করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান শাহজাইব খানের। ১৫৯ রান করেন তিনি। ৬০ রান করেন উসমান খান। ২৭ রান করেন মহম্মদ রেইজুল্লাহ। ভারতের বোলাররা এদিন পাক ব্যাটারদের সামনে দাঁড়াতেই পারেনি। টিম ইন্ডিয়ার হয়ে তিন উইকেট নেন সামর্থ নাগারাজ। ২ উইকেট নেন আয়ুশ। একটি করে উইকেট নেন যুধাজিত গুহ এবং কিরণ।

জবাবে ব্যাট করতে নেমে ২৩৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। টিম ইন্ডিয়ার হয়ে একা লড়াই করেন নিখিল কুমার। ৬৭ রান করে নিখিল। ২৬রান করেন হরবংশ সিং। অধিনায়ক আন্দ্রে সিদ্ধার্থ করেন ১৫ রান। কিরণ চোরমালে করেন ২০ রান। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন আলি রাজা। ২ টি করে উইকেট নেন আব্দুল সুভান এবং ফাহামুল হক। একটি করে উইকেট নেন নাভেদ আহমেদ খান এবং উসমান খান।

আরও পড়ুন- দলবদল নিয়ে বড় পদক্ষেপ ফিফার, আনোয়ার ইস্যুতে স্বস্তিতে ইস্টবেঙ্গল


Related articles

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...

বাংলাকে ভেঙে বিক্রি করার চক্রান্ত! শ্রীরামপুরের সভা থেকে মোদি-শাহকে তোপ মমতার 

এসআইআরের নামে বাংলাকে টার্গেট! আবার বাংলাকে ভাগ করার চক্রান্ত! বাংলায় বিভাজনের রাজনীতি করে নতুন রাজ্য তৈরির খেলা শুরু...

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...