Monday, April 6, 2026

দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় ভারতের, মাঠে ফিরেই ব্যাট হাতে দাপট শুভমনের

Date:

Share post:

অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে জয় পেল ভারতীয় দল। এদিন অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলেন রোহিত শর্মারা। আর সেই ম্যাচে ৬ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। চোট সারিয়ে এই ম্যাচে ফিরে ব্যাট হাতে দাপট শুভমন গিলের। করলেন অর্ধশতরান। এই ম্যাচে খেলেননি বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে ২৪০ রান করে অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী একাদশ। প্রধানমন্ত্রী একাদশের হয়ে শতরান করেন স্যাম কনস্টাস। ৬১ রান করেন হান্নো জাকোবস। অপরদিকে বল হাতে দাপট দেখান ভারতের হর্ষিত রানা। ৪ উইকেট নেন তিনি। ২ উইকেট নেন আকাশ দীপ। ১ টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা , ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা।

জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ব্যাট হাতে দাপট দেখান শুভমন গিল। ৫০ রান করেন তিনি। ৪৫ রান করেন যশস্বী জসওয়াল। ৪২ রান করেন নীতিশ রেড্ডি। ৪২ রান করেন ওয়াশিংটন সুন্দর। তবে এদিন দলে ফিরে রান পেলেন না রোহিত শর্মা। ৩ রান করেন তিনি।

আরও পড়ুন- প্রস্তুতি ম্যাচে সরফরাজকে ঘুসি রোহিতের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়


Related articles

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে পাকিস্তানে ঢুকে মারব: হুঙ্কার অভিষেকের

মমতা বন্দ্যোপাধ্যায় আর I.N.D.I.A-র সরকার হলে বাড়িতে ঢুকে মারব- পাক প্রতিরক্ষা মন্ত্রীর কলকাতা উড়িয়ে দেওয়ার হুমকির পাল্টা তোপ...

বন্ধুর মৃত্যুতে বড়ো সিদ্ধান্ত! ম্যাজিক মোমেন্টস ছাড়লেন অম্বরীশ

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunodoy Banerjee) মর্মান্তিক মৃত্যুর পর ঠিক এক সপ্তাহ পেরোতেই মুখ খুললেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য...