Tuesday, April 14, 2026

মোরবিতে মৃতের স্তূপ জমানো শিল্পপতিকে সংবর্ধনা! গুজরাটে মাপা হল মোদকের ওজনে

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যগুলিতে অপরাধীদের সংবর্ধনা দেওয়াই ট্র্যাডিশন হয়ে দাঁড়িয়েছে। কখনও বিলকিস বানোর (Bilkis Bano) ধর্ষক, কখনও গৌরি লঙ্কেশের (Gauri Lankesh) খুনি আবার কখনও গুজরাটের মোরবি সেতু (Morbi bridge) দুর্ঘটনার পিছনে মূল অপরাধীকে সংবর্ধনাতেই এখন বিজেপির পরিচিতি। গুজরাটে পতিদার সম্প্রদায়ের থেকে সংবর্ধনা পাওয়ার পরে মোরবি দুর্ঘটনায় নিহতদের পরিবার বিচার পাওয়া নিয়েই আশঙ্কায়।

গুজরাটের মাছু নদীর (Machchu river) উপর ব্রিটিশ আমলে তৈরি পায়ে চলা মোরবি সেতু ছিঁড়ে দুর্ঘটনায় ১৩৫ জনের মৃত্যু হয়। এই সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল শিল্পপতি জয়সুখ প্যাটেলের সংস্থার ওরেভা গ্রুপ (Oreva Group)। কর্তব্যে গাফিলতি ও শতাধিক মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন জয়সুখ। সম্প্রতি আদালতের রায়ে জামিনে তিনি মুক্ত হয়েছেন। এরপরই মোরবি জেলায় পতিদারদের জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে সংবর্ধিত হতে দেখা যায়। সেখানে দাঁড়িপাল্লার একদিকে জয়সুখকে বসিয়ে অন্যদিকে মোদক (Modak) ওজন করা হয়। তাঁর ওজনের সমান ওজনের ৬০ হাজার প্যাকেট মোদক পতিদার পরিবারের মধ্যে বিতরণ করা হয় আশীর্বাদ।

এরপরই বিচার পাওয়া নিয়ে আশঙ্কার মধ্যে পড়েছেন মোরবি দুর্ঘটনায় নিহতদের পরিবার। প্রধানমন্ত্রী নিজে যে ঘটনায় নিরপেক্ষ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে মূল অভিযুক্তই সংবর্ধিত। ঠিক যেভাবে বিলকিস বানোর অপরাধীদের সম্মান দিয়েছে এই বিজেপি শাসিত গুজরাট (Gujarat)। যেখানে সুপ্রিম কোর্ট জয়সুখকে জামিন দেওয়ার সময় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মোরবিতে (Morbi) প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে, সেখানে মোরবিতেই সংবর্ধিত দুর্ঘটনার খলনায়ক।

Related articles

ভিনেশের গ্রেফতারি ভয়ঙ্কর ও ন্যক্কারজনক: এজেন্সির ‘ভয় দেখানোয়’ তোপ অভিষেকের

নির্বাচন এলেই সক্রিয় হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এটাই কেন্দ্রের বিজেপি সরকার জমানার দস্তুর। সেটাই আরও একবার ভয়ঙ্করভাবে প্রমাণ...

‘হিম্মত থাকলে ২০২৪-এর তালিকায় ভোট হোক’! দুর্গাপুর থেকে বিজেপিকে সরাসরি চ্যালেঞ্জ মমতার

ষড়যন্ত্র করে বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন ও বিজেপি। কিন্তু হিম্মত থাকলে ২০২৪-এর ভোটার তালিকায় ভোট...

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...