Saturday, April 4, 2026

সত্যিই কি খেলিফ পুরুষ? মেডিক্যাল রিপোর্ট ফাঁস হতেই আদালতে অলিম্পিক্সে পদক জয়ী বক্সার

Date:

Share post:

আলজেরিয়ান বক্সার ইমেন খেলিফকে নিয়ে বিতর্ক কমছে না। প্যারিস ২০২৪ অলিম্পিক্সে মহিলাদের বক্সিংয়ে সোনা জিতেছিলেন খেলিফ। সেই ইমেন খেলিফের বিরুদ্ধে কয়েকদিন আগে একটা চাঞ্চল্যকর রিপোর্ট আসে। যে রিপোর্টের তথ্যের ভিত্তিতে মহিলাদের বক্সিংয়ে তাঁর খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা শুরু হয়। যেখানে বলা হয়, খেলিফ পুরুষ। আর এবার এই মেডিক্যাল রিপোর্টের বিরুদ্ধে আদালতে গিয়েছেন খেলিফ। এদিন এমনটাই জানাল আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি।

এই নিয়ে তাদের এক বিবৃতে বলা হয়েছে, প্যারিসে অলিম্পিক্স চলাকালীন যে বা যাঁরা তাঁর লিঙ্গ পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন খেলিফ। যে সংবাদপত্রে তাঁর মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে সেই সংবাদপত্রের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে তাই এখন এই বিষয়ে কমিটি কোনও মন্তব্য করবে না। যে মেডিক্যাল রিপোর্ট ফাঁস হয়েছে তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই সেই বিষয়েও কোনও মন্তব্য কমিটি করবে না।”

ফ্রান্সের এক সংবাদপত্রের রিপোর্টে বলা হয়েছে, খেলিফ এমন এক অবস্থার শিকার যেখানে শারীরিক যৌন বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। এর ফলে লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত জটিলতা তৈরি হয়। দ্বিতীয় লিঙ্গের আচরণ সুস্পষ্ট হয়ে ওঠে। সেই রিপোর্টে আরও বলা হয়েছে, খেলিফের অভ্যন্তরীণ অন্ডকোষ রয়েছে। এবং ক্রোমোজোম XY ঘরানার। এর ফলে যে শারীরিক কন্ডিশনের শিকার তিনি তাকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় বলা হয়, ৫-আলফা রিডাকটেস ডেফিসিয়েন্সি। জানা যাচ্ছে, প্যারিসের ক্রেমলিন বিসেত্রে হাসপাতাল এবং আলজিয়ার্স-এর মহম্মদ লামিনের দেবাঘাইন হাসপাতালের চিকিৎসা বিজ্ঞানীরা যৌথভাবে এই রিপোর্ট তৈরি করেছেন। সেখানে স্পষ্টভাবে খেলিফের শারীরিক কন্ডিশন বিস্তারিতভাবে বলা হয়েছে। জানানো হয়েছে, অন্ডকোষ ছাড়াও মাইক্রো-পেনিস অর্থাৎ ছোট পুরুষাঙ্গের উপস্থিতি রয়েছে তাঁর শরীরে। নিজেকে মহিলা বলে দাবি করলেও মহিলাদের প্রধান স্ত্রী অঙ্গ জরায়ুই নেই তাঁর শরীরে। খেলিফের এই মেডিক্যাল রিপোর্ট ফাঁস হওয়ার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর অলিম্পিক্স সোনা কেড়ে নেওয়ার দাবি তুলছেন অনেকে।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে খেলিফকে ঘিরে হয়েছে অনেক হইচই। গোটা প্যারিস অলিম্পিক্স ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

আরও পড়ুন- মেগা নিলামের আগে রঞ্জিতে ব্যাট হাতে দাপট শ্রেয়সের, করলেন দ্বিশতরান

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...