কিউইদের কাছে হার, বর্ডার গাভাস্কর ট্রফির আগে রোহিতদের বিশেষ বার্তা কপিল দেবের

Date:

Share post:

২২ নভেম্বর থেকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। তার আগে টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের। সদ্য শেষ হয়েছে নিউজিল্যান্ড সিরিজ। সেখানে কিউইদের কাছে তিনটি ম্যাচের সিরিজে তিনটি ম্যাচেই হারে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার মাটিতে যাওয়ার আগে এবারের ছবিটা অন্য। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকাম হওয়ার পর দুশ্চিন্তা ঢুকেছে সমর্থকদের মধ্যে। কিভাবে ফিরবে সাফল্য? তাই এই নিয়ে মুখ খুললেন কপিল দেব।

এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে কপিল দেব বলেন, “নিজেদের মতো খেলতে বলব ওদের। রোহিত আর বিরাট গত ১৫ বছর ধরে নিজেদের প্রমাণ করেছে। ওরা সেরাদের মধ্যে পড়ে। তবে মাঝেমধ্যে একটু বেশি মনোযোগ দিতে হবে। আমি শুধু বলব মাঠে যাও, মজা করো, নিজেদের খেলা খেলো। আগের সিরিজে কী হয়েছে ভুলে যাও।”

এখানেই না থেমে ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন,” যদি আগের সিরিজটা ভোলা যায়, তাহলে ভারতীয় দল ভালোই খেলছে। আমি চাই, একটু ভাগ্যের সাহায্য পাক। যদি কোনও সমস্যা হয়, তাহলে সেটা দ্রুত ঠিক করে নিক। আমরা দেশের স্পিনার, ব্যাটারদের জন্য গর্বিত। বর্ডার গাভাস্কর ট্রফির জন্য ওদের শুভেচ্ছা। খারাপ সময় কেটে গিয়েছে। এখন ইতিবাচক দিকগুলোতে নজর দেওয়া যাক। আশা করি, ওরা ওখানে গিয়ে ভালো খেলবে। এটুকুই শুধু রোহিতদের বলতে চাই।”

সম্প্রতি দেশের মাটিতে ৩-০ নিউজিল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। ব্যাটিং ব্যর্থতার জন্যই হোয়াইটওয়াশের মুখে পড়েন রোহিত-বিরাটরা।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...