Sunday, June 28, 2026

রাহুলকে নিয়ে ফের মুখ খুললেন লখনউ কর্নধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি ?

Date:

Share post:

গতবছর আইপিএল-এর পর থেকেই চর্চায় তাদের সম্পর্ক । ম্যাচ হারের পর মাঠেই কে এল রাহুলকে বকাবকি করেন লখনউ সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এরপরই জল্পনা ছড়ায় রাহুলকে আর দলে রাখবেন না তিনি। জল্পনায় সত্যি হয়। আইপিএল-এর রিটেশনে রাহুলকে ছেড়ে দেয় লখনউ। এমনকি নিলামেও রাহুলকে দলে নেয়নি তারা। আর আবার এই রাহুলকে নিয়ে মুখ খুললেন লখনউ কর্ণধার।

এদিন এক সাক্ষাৎকারে রাহুল বলেন, “ কেএল রাহুল বরাবর আমার কাছে পরিবারের মতো এবং সেটাই থাকবে। তিন বছর লখনউয়ের অধিনায়কত্ব করেছে। ওর অধীনে দলের ফলাফল ভালই হয়েছে। যা-ই হয়ে যাক না কেন, ওর জন্য শুভেচ্ছা থাকল।“ এরপর গোয়েঙ্কা আরও বলেন, “ রাহুল খুব ভাল ছেলে। সৎ মানুষ। আশা করি ওর মতো ছেলের যা হবে সেটা যেন ভালই হয়। খুবই প্রতিভাবান ক্রিকেটার। আশা করি নিজের প্রতিভা গোটা বিশ্বের কাছে দেখাতে পারবে।“

এদিকে সেই ঘটনা নিয়েও মুখ খোলেন সঞ্জীব গোয়েঙ্কা। তিনি বলেন, “ এমন অনেক মুহূর্ত আসে যখন আবেগ নিয়ন্ত্রণ করা সহজ হয় না। ওই দিন সেটাই হয়েছিল। এতে আমাদের সম্পর্কে প্রভাব পড়বে না। সেটা হওয়া উচিতও নয়। ওর জন্য যেমন ভালবাসা রয়েছে, তেমনই সমীহ রয়েছে।“

আইপিএল মেগা নিলামে রাহুলকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আসন্ন আইপিএল-এ দিল্লির হয়ে খেলবেন তিনি।

আরও পড়ুন- তৃতীয় টেস্টের আগে নতুন অনুশীলনে বমরাহ


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...