Tuesday, March 31, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড তামিনাড়ুর হাসপাতালে! শিশু-সহ মৃত ৭, জখম ২০

Date:

Share post:

বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তামিলনাড়ুর ডিন্ডিগুলের (Tamil Nadu’s Dindigul) হাসপাতালে। এই ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছে একজন শিশু-সহ ৭ জন। আহত ২০।

আরও পড়ুন- ডিভোর্সের খোরপোশে ৮ দফা গাইডলাইন সুপ্রিম কোর্টের

রাত ন’টা নাগাদ আগুন লাগে তামিলনাড়ুর (Tamil Nadu’s Dindigul) ওই হাসপাতালে। কয়েকমিনিটের সেই আগুন লাগার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল। আগুন মুহূর্তের মধ্যে একতলা থেকে তিন তলায় ছড়িয়ে পরে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন- নিগ্রহের শিকার পুলিশ! মদ্যপ চালকদের দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ লালবাজারের

খবর দেওয়া হলে দ্রুত পুলিশ ও দমকল আসে। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের কর্মীরা জানান, হাসপাতালের লিফ্টে একাধিক মানুষ আটকে পড়েছিলেন। পরে তাঁদের উদ্ধার করা গেলেও বাঁচানো সম্ভব হয়নি। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। দমকলের কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

_

_

_

_

_

_

_

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...