Sunday, May 17, 2026

হোটেলে মহিলাদের নিয়ে রাত্রিবাস, পুলিশ রেডে পাকড়াও ‘দ্রোহের কার্নিভালের’ অন্যতম উদ্যোক্তা!

Date:

Share post:

তিলোত্তমার মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের আবেগ নিয়ে ছেলেখেলা করা এবং ‘রাত দখল’ ও ‘দ্রোহের কার্নিভাল’ -এর নামে নাটক করা ডাক্তার সৌনক কুণ্ডু (Dr Sounak Kundu) মহিলাদের নিয়ে হোটেলে রাত্রিবাস করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন। চারজন সহচরীকে নিয়ে সুভাষগ্রামের একটি হোটেলে উঠেছিলেন কেপিসি মেডিকেল কলেজের অ্যানাস্থেসিয়া বিভাগের তৃতীয় বর্ষের পিজিটি (Anesthesia PGT 3rd Year, KPC Medical College) সৌনক। পুলিশ সেখানে রেড করায় খুলে গেল ‘আন্দোলনকারী’ ডাক্তারবাবুর মুখোশ। গুণধর ডাক্তারবাবু কি হোটেলে মহিলাদের নিয়ে ‘দ্রোহের রাত্রিবাস’ করতে গেছিলেন? ভিডিও বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ WBJDA-এর (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) চিকিৎসক তরুণীর মৃত্যুর ঘটনাকে সামনে রেখে ভাল মানুষের মুখোশ পরা ডাক্তারবাবু আসল চেহারাটা প্রকাশ্যে এসে গেল। আর এটাও পরিষ্কার হয়ে গেল যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF ) আসলে কাদের শেল্টার দিচ্ছে? তিলোত্তমার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তারদের একাংশের আন্দোলনের প্রথম সারিতে দেখা গেছে ডাঃ সৌনককে। তাঁর সঙ্গে আরজি কর হাসপাতালে E.N.T বিভাগের PGT ডাক্তার আসফাকুল্লা নাইয়া কিংবা ডাঃ সোহম মণ্ডলদের ছবি তুলে ধরে WBJDA-এর তরফে তীব্র কটাক্ষ করা হয়েছে। আসফাকুল্লা নাইয়া আবার WBJDF এর সেক্রেটারিও বটে। এখন প্রশ্ন, কোন নীতিতে উনি দ্রোহের রাত্রিবাস করতে গিয়ে পুলিশের রেডে আটক হওয়া ডাঃ কুণ্ডুর সঙ্গে তিলোত্তমার বিচারের দাবিতে ‘রাত দখলের’ কর্মসূচিতে শিরদাঁড়া নিয়ে রাস্তায় নেমেছেন? ডাঃ নাইয়ার নিজের শিরদাঁড়াটি সোজা আছে কি ?

নারী নিরাপত্তা, মহিলাদের সম্মান রক্ষার দাবিতে স্লোগান দিয়ে হোটেলে মহিলাদের নিয়ে রাত্রিবাস কি দ্বিচারিতা নয়? অর্থাৎ প্রতিবাদের নামে নাটক করা শুধুমাত্র রাজনীতি জিইয়ে রাখার জন্য। WBJDA এর পক্ষ থেকে এই গোটা ঘটনাকে তীব্র ধিক্কার জানিয়ে রাজ্য প্রশাসন ও পুলিশের কাছে তদন্ত করে ডক্টরস ফ্রন্টের নেতাদের মুখ এবং মুখোশ উন্মোচন করার অনুরোধ করা হয়েছে। যদিও এই নিয়ে ডাঃ সৌনক কুণ্ডুর কোনও মন্তব্য মেলেনি। দ্বিচারিতার মাধ্যমে লোক ঠকানোর কীর্তি সামনে আসতেই, মুখে কুলুপ এঁটেছেন WBJDF এর সামনের সারির তথাকথিত ‘অরাজনৈতিক’ ডাক্তারবাবুরাও।

Related articles

ট্রলির ভেতরে উদ্ধার দেহ, মধ্যমগ্রাম- শোভাবাজারের স্মৃতি ফিরল হাওড়ায় 

রবিবার সকালে হাওড়ার উলুবেড়িয়ায় ট্রলিব্যাগে প্রৌঢ়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা...

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...