Saturday, April 4, 2026

খরচের দোহাই! শেষ মেট্রোতে উঠলে গুণতে হবে অতিরিক্ত টাকা

Date:

Share post:

খরচের দোহাই দিয়ে রাতের শেষ মেট্রোর (last metro) ভাড়া একলাফের দশ টাকা বাড়িয়ে দিল মেট্রোরেল (Metro Rail) কর্তৃপক্ষ। মেট্রোর দাবি শেষ মেট্রো চালাতে যে পরিমাণ খরচ হচ্ছে তত যাত্রী এই ট্রেনে হয় না। ফলে তাঁদের খরচ উঠছে না। অথচ শেষ মেট্রো চালাতে সাধারণ পরিষেবার থেকে কম পরিষেবা পেয়ে থাকেন মেট্রো যাত্রীরা, পাল্টা দাবি তাঁদের।

সম্প্রতি মেট্রো যাত্রীদের বহু দাবিদাওয়া মেনে মেট্রোরেল কর্তৃপক্ষ (Metro Railway) রাত দশটা চল্লিশে একটি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই শেষ মেট্রো দমদম (Dumdum) থেকে কবি সুভাষ (Kabi Subhash) এবং একই সময়ে কবি সুভাষ থেকে দমদমে যাত্রী পরিবহন করে। মেট্রো কর্তৃপক্ষের দাবি একটি মেট্রো চালাতে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার টাকা অর্থাৎ একজোড়া মেট্রো চালাতে ২ লক্ষ ৭০ হাজার টাকা খরচ হয়। আনুষঙ্গিক খরচ মিলিয়ে খরচ ৩ লক্ষের বেশি দাঁড়ায়। অথচ শেষ মেট্রোতে যাত্রী সংখ্যা কম থাকে।

মেট্রো যাত্রীদের দাবি শেষ মেট্রোর নিশ্চয়তা নিয়ে তারা সন্দিগ্ধ থাকেন। সেই সঙ্গে এই মেট্রো ধরতে গেলে কাউন্টার থেকে কোন টোকেন (tocken) বা রিচার্জ (card recharge) হয় না। ফলে মেশিনের ভরসার সাধারণ যাত্রীরা অনেকেই টোকেন বা কার্ড রিচার্জ করাতে অসুবিধার মধ্যে পড়েন। ফলে খরচের দোহাই দিয়ে দশ টাকা অতিরিক্ত সার চার্জ (sur charge) শেষ মেট্রোর যাত্রীদের বহন করতে হবে মেট্রোরেল কর্তৃপক্ষের (Metro Railway) সিদ্ধান্ত অনুযায়ী। এই ভাড়া ১০ ডিসেম্বর থেকে লাগু হবে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...