Saturday, March 14, 2026

অভিষেকের আপ্তসহায়কের নাম করে টাকা আদায়! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আপ্তসহায়কের নাম করে টাকা আদায়ের অভিযোগ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি শহরে। এরপরই পুলিশের একটি টিম হোয়াটসঅ্যাপ কলের সূত্র ধরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মিলন কামিলা। ২০২২ সাল পর্যন্ত রাজ্যের এক মন্ত্রীর মেয়ের গাড়ি চালিয়েছে ধৃত। সেই সূত্রে বিভিন্ন সময় প্রভাবশালীদের পরিচয় দিয়ে, কোনও সময় আবার চাকরি করে দেওয়ার নাম করে সে টাকা তুলেছে। সম্প্রতি শিলিগুড়ির মহানন্দা পাড়ার এক ব্যবসায়ীর কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের নাম করে কিছু টাকাও সে নিয়েছে। আরও টাকা চাওয়া হয়েছিল তার কাছে। কিন্তু এই ব্যবসায়ী খোঁজখবর নিয়ে জানতে পারেন এর সাথে সুমিত রায়ের কোন সম্পর্ক নেই। এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি। অবশেষে গ্রেফতার করা হয় তাকে। ১৬ তারিখ পুলিশ রিমান্ডে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কিছু তথ্য পেয়েছে শিলিগুড়ি পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্ত কে পুনরায় শিলিগুড়ি আদালতে পেশ করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের খালপাড়া আউট পোস্ট।

আরও পড়ুন- বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করের নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...