Thursday, June 18, 2026

র.হস্যজনক মৃ.ত্যু খেলোয়াড়ের, বন্ধ ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার দে.হ

Date:

Share post:

রহস্যজনক মৃত্যু হল এক খেলোয়াড়ের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালে। জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম অমিত বর্মা। শটপাট খেলোয়াড় তিনি। জাতীয় স্তরের খেলেন অমিত। অনুশীলনের জন্য গত এক বছর ধরে মধ্যপ্রদেশের ভোপালে ছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে অমিতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই নিয়ে টিটি নগর থানায় দায়িত্বে থাকা সুনীল সিং ভাদোরিয়া জানিয়েছেন, তাঁরা গিয়ে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা অমিতকে মৃত ঘোষণা করেন। তারপর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অমিতের ঘরের ভিতর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তাই মৃত্যু ঘিরে রহস্য আরও বাড়ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

জানা যাচ্ছে, ভোপালের টিটি নগর থানা এলাকায় একটি ফ্ল্যাট নিয়ে থাকতেন অমিত। সেখানেই একটি স্টেডিয়ামে অনুশীলন করছিলেন তিনি। রবিবার বিকাল থেকে বেশ কয়েক বার তাঁকে তাঁর বন্ধুরা ফোন করেন। তবে তিনি ফোন ধরেননি। সাড়া না পেয়ে রাত ৮টা নাগাদ অমিতের ফ্ল্যাটে যান তাঁর বন্ধুরা। ফ্ল্যাট ভিতর থেকে বন্ধ ছিল। অনেকবার বেল বাজিয়ে সাড়া না পেয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে অমিতের দেহ দেখতে পান তাঁরা। এই ঘটনার পরে টিটি নগর থানায় ফোন করেন অমিতের এক বন্ধু।

আরও পড়ুন- ক্রিকেটার হওয়ার স্বপ্ন শেষ: আরিয়ান থেকে অনয়া হলেন সঞ্জয় বাঙারের সন্তান

Related articles

মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই (AI)-এর অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনের দ্বারস্থ বলি অভিনেত্রী তথা...

অরূপকে ঘিরে আলিপুর আদালতে আইনজীবীদের বেনজির বিক্ষোভ! পুলিশি ঘেরাটোপে ছাড়লেন চেম্বার

আলিপুর আদালত চত্বরে বেনজির বিক্ষোভের মুখে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বৃহস্পতিবার, বিধাননগর দক্ষিণ থানায় (Bidhannagar South...

অবিলম্বে বন্ধ হোক হকার উচ্ছেদ-হিংসা: মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধানসভার বৈঠকে দাবি শোভনদেব-কুণালদের

তিন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari) সঙ্গে দেখা করে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে এলেন পাঁচ বিধায়কের প্রতিনিধি...

দিল্লিতে খুন বাঙালি মহিলা পরিচারিকা

ফের রাজধানীতে (Delhi) খুন বাঙালি মহিলা (Bangali Women Murdur)! দিল্লির অভিজাত মাউন্ট কৈলাশ এলাকায় ৪৫ বছরের পরিচারিকা মীনাকে...