Wednesday, June 24, 2026

দিল্লির বিধানসভা নির্বাচনে হাতে হাত নয়: সাফ জানালেন আপ নেতা কেজরিওয়াল

Date:

Share post:

দিল্লির (Delhi) বিধানসভা নির্বাচনে হাতে হাত নয়। সাফ জানিয়ে দিলেন আম আদমি পার্টির নেতা তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। বুধবার, তিনি জানিয়ে দেন, আসন্ন বিধানসভা নির্বাচনে কোনও দলের সঙ্গেই জোট করবে না আপ (AAP)।

সম্প্রতি ঝাড়খণ্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে সুবিধা করতে পারেনি কংগ্রেস (Congress)। ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনের JMM-এর সঙ্গে জোট করেছিল তারা। জয় পেয়েছে জেএমএম। আর মহারাষ্ট্র মহাজোট করেও বিজেপি-কে হটাতে পারেনি কংগ্রেস। এই পরিস্থিতিতে ২০২৫ সালের শুরুতে দিল্লির নির্বাচনে কংগ্রেসের হাত ধরতে চাইছে না আপ। নিজের শক্তিতেই আগামী নির্বাচনে লড়তে চাইছে কেজরির দল। জোটে না থেকে সব কেন্দ্রেই প্রার্থী দেবে আম আদমি পার্টি।

দিল্লিতে ২০১৫ থেকে ক্ষমতায় আপ (AAP)। গত বিধানসভা নির্বাচন অর্থাৎ ২০২০-র ভোটে ৭০টি আসনের মধ্যে ৬২টিতেই জিতেছিল আপ। মাত্র ৮টি আসন পায় বিজেপির। তারপর থেকে হাজার চেষ্টা করেও দিল্লিতে আপের ‘গড়’ ভাঙতে পারেনি বিজেপি। রাজধানীতে বারবারই হেরেছে তারা।

আরও খবর: শেষ পর্যন্ত হিন্দু নির্যাতনের কথা স্বীকার করল ইউনুস প্রশাসন, গ্রেফতার ৭০

তবে, এই প্রথম নয়, আগে পঞ্জাবে লোকসভা নির্বাচনেও আপ একা লড়ে। হরিয়ানার ভোটেও কংগ্রেসের সঙ্গে কোনও আসন সমঝোতা করেনি কেজরির দল। এবার দিল্লির বিধানসভা ভোটেও নিজেদের শক্তিতেই আস্থা তাদের।

আপের সঙ্গে জোট করা কংগ্রেসেরও ‘ভুল’ ছিল বলে মন্তব্য করেন দিল্লি কংগ্রেসের সভাপতি দেবেন্দ্র যাদব। তাঁর কথায়, “আগামী নির্বাচনে শহরের ৭০টি আসনে একাই লড়বে কংগ্রেস“।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...