Saturday, June 27, 2026

KIFF: সমাপ্তির কাউন্টডাউনের মাঝেই উৎসবের শেষ দিনে একগুচ্ছ সিনেমা দেখার সুযোগ!

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠান বা ক্লোজিং সেরেমনি (Closing Ceremony of 30th Kolkata International Film Festival) অনুষ্ঠিত হবে। শেষ বেলায় যত বেশি সিনেমা দেখে নেওয়া যায়, সেই আশায় বেলা গড়াতেই নন্দন-মুখী (Nandan) সিনেপ্রেমীরা। আজ দুপুরে রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে (Rabindra Sadan) কিংবদন্তি পরিচালক তপন সিনহার সহযোগী টেকনিশিয়ান ও শিল্পীদের সম্বর্ধনা অনুষ্ঠান রয়েছে। বিকেলে কিফের (KIFF) পুরস্কার বিতরণী পর্ব থাকার কারণে এদিন এই অডিটরিয়ামে কোনও সিনেমা দেখা যাবে না। তবে বাকি সব কটি ভেন্যুতে সকাল ১১টা থেকে সিনেমার প্রদর্শন শুরু হয়েছে। নন্দন ১- এ (Nandan 1) সিনেমা শুরু হয়েছে সকাল ৯টায়। আজকের আকর্ষণ বেশ কিছু ব্রাজিলিয়ান চলচ্চিত্র (Brazilians Movies)।

চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ইরোটিক থ্রিলার ঘরানার ‘মোটেল ডেস্টিনো’ দেখার সুযোগ থাকছে। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত করমি আনোজ পরিচালিত এই সিনেমা কান চলচ্চিত্র উৎসবে দেখানো (Cannes Film Festival) হয়েছিল। এক অভিনেত্রীর জীবন সঙ্কট নিয়েই তৈরি ‘ব্লিক সানডে আফটারনুন’ নন্দন ২ প্রেক্ষাগৃহে দেখা যাবে বুধের দুপুরে। ব্রাজিলের এই সিনেমার পরিচালক গুস্তাভো গালভাও। আজ সন্ধ্যায় নজরুল তীর্থে পালমা দোভারের ‘দ্য রুম নেক্সট ডোর’ (The Room next Door) প্রদর্শিত হবে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...

প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, রবিবার কঠিন লড়াই স্মৃতি- জেমিমাদের!

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততেই হবে ভারতীয় ক্রিকেট দলকে। বাংলাদেশের বিরুদ্ধে সহজ...

তারাতলার ঘটনাস্থলে JU-র বিশেষজ্ঞ দল, নির্মীয়মাণ বহুতল-পরীক্ষার রিপোর্ট যাবে উচ্চ কমিটিতে

তারাতলায় (Taratala) বিপর্যয়ে পরে রাজ্য প্রশাসনের নজরে কলকাতা শহর ও সংলগ্ন এলাকার নির্মীয়মাণ বহুতলের স্বাস্থ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই...

গ্রুপ পর্ব শেষের আগেই পরবর্তী রাউন্ডে মেসিদের প্রতিপক্ষ নির্ধারিত 

ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে (FIFA Football WC) গ্রুপ পর্বের এখনও একটা ম্যাচ বাকি রয়েছে আর্জেন্টিনার (Argentina)। কিন্তু তার...