Saturday, April 4, 2026

রোগী মৃত্যু ঘিরে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে উত্তেজনা, জরুরি বিভাগে ভাঙচুর

Date:

Share post:

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বেহালার বিদ্যাসাগর হাসপাতাল (Vidyasagar Hospital)। আক্রান্ত নার্সিং স্টাফ, স্বাস্থ্যকর্মী। হৃদরোগে আক্রান্ত হয়ে রোগের মৃত্যু হতেই জরুরি বিভাগে ভাঙচুর করার অভিযোগ পরিবারের বিরুদ্ধে। প্রায় কয়েকশো লোক মিলে হামলা করেছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এই ঘটনায় ২২ জনকে আটক করেছে পুলিশ।

ঠাকুরপুকুরের এক বাসিন্দাকে আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শুক্রবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। রাত ন’টা নাগাদ ডেথ সার্টফিকেট দেওয়ার সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর পরিবারের। তারপরেই উত্তেজনা ছড়ায়। মৃতের পরিবারের তরফে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালানো হয়। তিনজন নার্সিং কর্মী আহত হয়েছে বলে খবর। বাথরুমেও নিয়ে গিয়ে এক নার্সের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রচুর ওষুধ এবং মেডিক্যাল সামগ্রী নষ্ট করা হয়েছে। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন রোগীরা। পর্ণশ্রী থানার বিশাল পুলিশ বাহিনী হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...