Sunday, June 28, 2026

দূষণে নাজেহাল রাজধানীতে সরকারি স্কুলে প্রাথমিকে অনলাইন ক্লাস শুরু

Date:

Share post:

ভয়াবহ বায়ু দূষণে নাজেহাল রাজধানী (Delhi)। রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ দিল্লিবাসী। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা। এই পরিস্থিতিতে শিশুদের ঘরের বাইরে বের না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এর ছেড়ে শুক্রবার থেকে সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার।

দূষণ (Pollution) নিয়ে উদ্বিগ্ন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী (Atishi) এক্স হ্যান্ডেলে জানান, প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে ক্লাস চলবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নির্দেশিকা কার্যকর থাকবে। শিক্ষা দফতরের ডিরেক্টর বেদিতা রেড্ডি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছেন, সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত আপাতত অনলাইনে পঠন-পাঠন চলবে।

দূষণের জেরে অধিকাংশ সময়েই গৃহবন্দি রাজধানীর বাসিন্দারা। প্রাতঃভ্রমণ বন্ধ করেছেন অনেকেই। সরকারি তরফে অতি জরুরি নয় এমন নির্মাণ ও বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- ১৫০তম জন্মদিবসে রাজারহাটে বিরসা মুন্ডা দিবস পালনে মুখ্যমন্ত্রী

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...