Wednesday, March 11, 2026

সংবিধান হাতে ধরে সংসদে সাংসদ হিসাবে শপথগ্রহণ প্রিয়াঙ্কা গান্ধীর

Date:

Share post:

এই প্রথমবার সাংসদ হিসাবে সংসদে পা রাখলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।কেরলের ওয়েনাড় থেকে নিজের দাদা রাহুল গান্ধীর পরিবর্তে সা্ংসদ হলেন প্রিয়াঙ্কা৷ তার শপথ নেওয়াযর সময় গান্ধী পরিবার থেকে তিন জন প্রতিনিধি সংসদে ছিলেন৷ রাহুল, প্রিয়াঙ্কা ছাড়াও তাদের মা সোনিয়া গান্ধী রাজ্যসভার সাংসদ পদে রয়েছেন৷ সকাল ১১টা নাগাদ ওয়েনাড় কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসাবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল-কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথগ্রহণ করেন তিনি। তারপর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করেন প্রিয়াঙ্কা।

বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সাংসদদের বৈঠকেও যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা।তিনি লোকসভায় আসছেন, এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদরা।গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান, তিনি ভীষণ খুশি। তার পরেই দাদা রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভিতরে প্রবেশ করেন তিনি।শপথগ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুলকে নমস্কার করেন তিনি। হাসিমুখে প্রতি-নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও।

প্রসঙ্গত, ওয়েনাড় থেকে জয়ের ক্ষেত্রে দাদা রাহুলের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা৷ ৬ লক্ষ ২২ হাজারের বেশি ভোট পেয়েছেন তিনি৷ দ্বিতীয় স্থানে থাকা সিপিআই প্রার্থী সত্যেন মোখেরির সঙ্গে তাঁর ব্যবধাবন ছিল চার লক্ষেরও বেশি ভোটের৷ বিজেপি প্রার্থী নব্য হরিদাসের তুলনায় ৫ লক্ষ ১২ হাজার বেশি ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা৷

২০০৪ সালের লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া-রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিক ভাবে সক্রিয় রাজনীতিতে আসেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে। লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলী এবং কেরলের ওয়েনাড়, দুই আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল। আর দাদার ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

spot_img

Related articles

১০ বছরে সংসদ মুলতুবি হওয়ায় ৩,৩০০ কোটি ক্ষতি: স্পিকার-অনাস্থায় তথ্য পেশ সায়নীর

গণতন্ত্রের কণ্ঠরোধে ও সর্বত্র নিজেদের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে একেক সময়ে একেক নীতি নিয়েছে। সাধারণ মানুষের জন্য যখন টাকা...

গ্যাসের টানে বর্গভীমা মন্দিরের পরে এবার বাগবাজারের মায়ের বাড়িতেও বন্ধ ভোগ বিতরণ

গ্যাসের (Gas) সংকটের প্রভাব পড়তে শুরু করেছে রাজ্যের মন্দিরগুলিতেও। মেদিনীপুরের (Midnapore) তমলুকে বর্গভীমা (Bargabhima Temple) মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই...

LPG-এর সংকটের ছায়া মিড ডে মিলে, অবিলম্বে ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর: ব্রাত্য

দেশজুড়ে এলপিজি (LPG Shortage India) সরবরাহ নিয়ে অনিশ্চয়তার প্রভাব এবার পড়তে শুরু করেছে মিড ডে মিলেও। এই নিয়ে...

ভ্যানিশ কুমার কি এবার কৈফিয়ত চাইবেন? সৌমেন্দুর ভিডিও পোস্ট করে সরব তৃণমূল

বাংলায় নাকি শান্তিতে নির্বাচন হয় না। এই অভিযোগে সকাল থেকে বাজার গরম করছে বিজেপি। আর তাদের দোসর নির্বাচন...