Saturday, June 20, 2026

আদানি ইস্যুতে লোকসভা-রাজ্যসভায় তুমুল হট্টগোল, ১২টা পর্যন্ত মুলতুবি সংসদ অধিবেশন

Date:

Share post:

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আজও উত্তাল হল সংসদের শীতকালীন অধিবেশন। আমেরিকায় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে সৌরবিদ্যুৎ প্রকল্পে যে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে, সেই নিয়ে আলোচনার দাবি জানান বিরোধী শিবিরের সাংসদরা। পাশাপাশি, যৌথ সংসদীয় কমিটির তদন্তও দাবি করা হয়।এর জেরে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি হয়ে যায়। (Parliament Winter Session)

লোকসভা এবং রাজ্যসভা, সংসদের দুই কক্ষেই আলোচনা চেয়ে সরব হন বিরোধীরা, এরপরই আজকের মতো বেলা ১২টা পর্যন্ত মুলতবি হয়ে যায় আধিবেশন। বিরোধীদের দাবি, আদানিকে গ্রেফতার করতে হবে। ছোটখাটো মামলায় হাজারো লোককে গ্রেফতার করা হচ্ছে। আমেরিকা ওঁর বিরুদ্ধে হাজার হাজার কোটি দুর্নীতির অভিযোগ করেছেন। জেলে পোরা উচিত ওকে। আসলে সরকার ওকে বাঁচাচ্ছে।গত সপ্তাহে আমেরিকার নিউইয়র্কের আদালত গৌতম আদানি, তাঁর ভাইপো সাগর আদানি এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনায়, গ্রেফতারি পরোয়ানা জারি করে। ভারতে সৌরপ্রকল্পের বরাত পেতে আদানিরা আমেরিকা থেকে কোটি কোটি টাকা কোলেন। কিন্তু বিনিয়োগকারীদের কাছ থেকে প্রচুর তথ্য আড়াল করা হয়েছিল বলে অভিযোগ। জানা গিয়েছে, বিনিয়োগকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে, সেই টাকায় ভারতের বিভিন্ন রাজ্যের সরকারি আধিকারিকদের ঘুষ দেয় আদানিরা। তার বিনিময়ে বরাত পেয়ে যায় চড়া দামে সাধারণ মানুষকে বিদ্যুৎ বিক্রির।

আদানি গোষ্ঠী যদিও অভিযোগহ অস্বীকার করেছে। দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল তথা বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগী তাঁদের হয়ে সওয়াল করে জানিয়েছেন, ঘুষ এবং ন্যায় বিচারের পথে বাধা সৃষ্টির যে অভিযোগ, তাতে আদানির নাম নেই। আদানিদের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ ওঠা সত্ত্বেও দেশের তদন্তকারী সংস্থা ED, CBI, SEBI কী করছে, সেই প্রশ্নও তুলেছেন বিরোধীরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...