Saturday, June 20, 2026

ধান বোঝাই ইঞ্জিনভ্যানের চাকায় মর্মান্তিক মৃত্যু দুবছরের শিশুর! 

Date:

Share post:

সকাল সকাল দুর্ঘটনা বসিরহাটের (Basirhat) হাড়োয়া এলাকায়। ধান বোঝাই ইঞ্জিনভ্যানের চাকার তলায় পড়ে মৃত্যু ২ বছরের শিশুর। শোকের ছায়া এলাকায়। ঘটনায় আটক ভ্যানচালক।

স্থানীয় সূত্রে খবর, হাড়োয়া বিদ্যাধরী সেতু (Vidyadhari Bridge) পেরোনোর সময় সময়েই ধান বোঝাই ইঞ্জিনের সামনে পড়ে যায় শিশু। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ইঞ্জিন। পুলিশ এবং এলাকাবাসীরা দ্রুত শিশুকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।ভ্যান চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।


Related articles

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...

রাম মন্দিরে চুরি গেল দানের ৬০ কেজি রুপোর বার! তদন্তে সিট

রাম মন্দিরে দানের টাকা ও গয়না চুরির ঘটনায় শোরগোল পড়েছে দেশজুড়ে। এবার সেই ঘটনার তদন্তে নেমে এক বিস্ফোরক...

ইচ্ছে করে গোপন রাখা হয় শ্যামাপ্রসাদের ইতিহাস! নিশানায় বিরোধীরা, বাংলার হৃত গৌরব ফেরানোর বার্তা মোদির

১৯৪৬ সালে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে দেওয়ার ষড়য্ন্ত্র রুখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু প্রায় কেউই সেই ইতিহাসের...