Friday, April 3, 2026

পিএসজির আবেদন খারিজ, পুরনো ক্লাব থেকে বকেয়া বেতন পাবেন এমবাপে

Date:

Share post:

পুরোন ক্লাব পিএসজির বিরুদ্ধে বেতন বকেয়ার অভিযোগ করেছিলেন ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। এমবাপের পালটা দেয় ফরাসী ক্লাব । তারা এমবাপের দাবির বিরুদ্ধে ফরাসি ফুটবল সংস্থায় আবেদন করেছিল । কিন্তু পিএসজির সেই আবেদন ধোপে টেকেনি। ফলে পুরনো ক্লাবের কাছ থেকে বকেয়া বাবদ ৪৮৩ কোটি টাকা পাবেন এমবাপে। সদ্য পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন তিনি।

পিএসজি ছাড়ার সময় ,এমবাপে অভিযোগ করেছিলেন, এপ্রিল, মে ও জুন মাসের বেতন ও বোনাস বকেয়া রয়েছে তাঁর। পাশাপাশি ক্লাবের সঙ্গে তাঁর যে চুক্তি হয়েছিল তার এক তৃতীয়াংশ টাকাও বাকি রয়েছে। পিএসজি সেই টাকা তাঁকে দিচ্ছে না। এই অভিযোগের পর পিএসজিকে নোটিস পাঠিয়েছিল ফরাসি ফুটবল সংস্থা। পিএসজিকে বলা হয়েছিল, ১০ দিনের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট করতে। এরপরই পিএসজি দাবি করে, ২০২৩ সালের আগস্ট মাসে এমবাপেই নাকি বকেয়া টাকা মকুবের প্রস্তাবে রাজি হয়েছিলেন। কিন্তু ফরাসি ফুটবল সংস্থার নির্দেশ মতো নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে পারেনি পিএসজি। যার ফলে তাদের আবেদন বাতিল করা হয়েছে। আর এই পরিস্থিতিতে পিএসজিকে নির্দেশ দেওয়া হয় পুরো ৪৮৩ কোটি টাকা এমবাপেকে মেটাতে হবে তাদের।

তবে নতুন ক্লাব রিয়ালে গিয়েও খুব একটা ভাল অবস্থায় নেই এমবাপে। এমনকি ফ্রান্স দল থেকেও বাদ পড়েছেন তিনি।

আরও পড়ুন- আইপিএল-এর মেগা নিলামের আগেই ব্যাট হাতে দাপট শ্রেয়সের, কী বার্তা দিলেন প্রাক্তন কেকেআর অধিনায়ক ?


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...