Monday, April 13, 2026

বড়সড় রদবদল রাজ্য – কলকাতা পুলিশে, ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান পদ থেকে সরলেন মুরলীধর শর্মা

Date:

Share post:

বড়সড় রদবদল রাজ্য ও কলকাতা পুলিশে। কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান ছিলেন মুরলীধর শর্মা। তাঁকে বদলি করে পাঠানো হল ব্যারাকপুর পুলিশ একাডেমিতে। শুধু তাই নয় কলকাতা পুলিশের এডিশনাল সিপি ছিলেন তিনি। এবার কলকাতা পুলিশের মুরলীধর শর্মার জায়গায় এডিশনাল সিপি হলেন প্রণব কুমার।

হাওড়া কমিশনারেটেও একাধিক পদে রদবদল ঘটাল নবান্ন। হাওড়া গ্রামীণ জেলার নতুন পুলিশ সুপার হচ্ছেন সুবিমল পাল তিনি ছিলেন হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল। হাওড়া গ্রামীণ এর বর্তমান পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া কে সাইবার সুরক্ষা বিভাগের পুলিশ সুপার করা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি সাউথ বিশ্বজিৎ মাহাতো ওই কমিশনারেটের ডিসি সেন্ট্রাল পদে এসেছেন। সুরিন্দর সিং হয়েছেন হাওড়া পুলিশ কমিশনারের নতুন ডিসি সাউথ। সবমিলিয়ে বছর শেষের আগেই পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল ঘটাল নবান্ন।

আরও পড়ুন- স্বাক্ষরিত হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কোম্পানির নয়া বেতন চুক্তি

Related articles

ধান কেনায় রেকর্ড হলেও চাল-চিন্তায় খাদ্য দফতর

ভোট চলাকালীনও চাষিদের কাছ থেকে ধান কেনার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে রাজ্য। চলতি খরিফ মরশুমে সরকারি উদ্যোগে ইতিমধ্যেই...

ISL: গোল বিতর্কে সমালোচকদের জবাব দেবাশিসের, ইস্টবেঙ্গলকে কটাক্ষ সৃঞ্জয়ের

আইএসএলে(ISL) এবার জোর টক্কর হচ্ছে মোহনবাগান-ইস্টবেঙ্গলের। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচে জয় পেলেও বাগানের তৃতীয় গোল নিয়ে বিতর্ক হচ্ছে।...

বাঁকুড়ায় তৃণমূল সভানেত্রীর পদযাত্রায় জনস্রোত, মমতাকে দেখতে রাস্তার দুধারে উপচে পড়া ভিড়

দলীয় প্রার্থীদের সমর্থনে যেখানেই  পগযাত্রা করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সেখানেই জনস্রোত। সোমবারও তার ব্যতিক্রম...

হামলাকারীদের রাজনৈতিক পরিচয় কি: মোথাবাড়ি হামলায় NIA-কে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের এসআইআর পর্যায়ে ভোটারদের যে ন্যায্য ভোটাধিকার তা নিয়ে উত্তাল গোটা দেশের রাজনীতি। এই পরিস্থিতিতে আক্রমণের হাত থেকে...