Saturday, April 4, 2026

ফের বাবা হয়েছেন রোহিত, হিটম্যানকে বিশেষ বার্তা সূর্য-সঞ্জু-তিলকের

Date:

Share post:

অবশেষে ঘোষণা। তিন থেকে যে চার জন হয়েছেন সেকথা জানিয়ে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। শনিবার সকালেই জানা যায়, দ্বিতীয়বার বাবা হয়েছেন রোহিত শর্মা। পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। যদিও তা নিয়ে কোন সরকারী ঘোষণা করেননি তিনি। শনিবার বিকেলে রোহিত সোশ্যাল মিডিয়ায় দেন বার্তা। জানান তিন থেকে চার হয়েছেন তাঁরা।

এদিকে রোহিতের দ্বিতীয় সন্তানের খবরের পর, ভারত অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব। বিশেষ বার্তা দিয়েছেন দুরন্ত ইনিংস খেলা তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। যেই ভিডিও পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূর্য বলেন, “ আমাদের এবার ছোট প্যাড, আর্ম গার্ড, ব্যাট নিয়ে তৈরি থাকতে হবে। ছোট্ট একজন চলে এসেছে।’’ এরপর সঞ্জু ভিডিও বার্তায় বলেছেন, ‘‘বড় ভাই এবং তাঁর পরিবারের জন্য দারুণ খুশির খবর। আমরাও খুব খুশি হয়েছি।“ তিলক বর্মা ভিডিও বার্তা পাঠিয়েছেন রোহিতকে। তিনি বলেন, ‘‘রোহিত ভাই ভীষণ খুশি হয়েছি। এই মুহূর্তটার জন্য অপেক্ষায় ছিলাম আমরা। এক বা দু’দিন পর ঘটনাটা ঘটলে আমরা আপনার পাশেই থাকতাম। দ্রুত ফেরার চেষ্টা করছি।“

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি। স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে যানা যাচ্ছে। ২০১৫ তে ঋতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বাবা হন রোহিত। প্রথম সন্তান তাদের মেয়ে । সামাইরা শর্মা । ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

আরও পড়ুন- প্রোটিয়াদের বিরুদ্ধে ২৮৩ রান করতেই, একাধিক রেকর্ড ভারতের ঝুলিতে


Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে ফিরল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...