Saturday, June 27, 2026

ফের বাবা হলেন রোহিত, সূত্রের খবর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা

Date:

Share post:

দ্বিতীয়বার বাবা হলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সূত্রের খবর পুত্র সন্তানের বাবা হয়েছেন রোহিত। শুক্রবার রাতে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা সাজদে। যদিও এই নিয়ে রোহিত শর্মা বা তাঁর পরিবারের তরফে সরকারিভাবে এখনও সন্তান জন্মের খবর জানানো হয়নি।

 

বেশ কয়েকদিন ধরেই জানা যাচ্ছিল, দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। সেই কারণে টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া যাননি তিনি। স্ত্রীর পাশে থাকতেই এই সিদ্ধান্ত বলে যানা যাচ্ছে। ২০১৫ তে ঋতিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রোহিত। ২০১৮ সালে প্রথম বাবা হন রোহিত। প্রথম সন্তান তাদের মেয়ে । সামাইরা শর্মা । ছ’বছর বাদে দ্বিতীয় সন্তানের বাবা হলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। যদিও সরকারিভাবে এখনও রোহিতের পরিবারের তরফে এই খবর জানানো হয়নি। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি তিনি। তবে বিসিসিআইয়ের কাছ থেকে অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচে ছুটি চেয়েছিলেন ভারত অধিনায়ক। তারপরই তাঁর দ্বিতীয়বার বাবা হওয়া নিয়ে জল্পনা ছড়ায়।

আগামী ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হবে বর্ডার-গাভাস্কর ট্রফি। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যদিও ইতিমধ্যে পারথে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি-যশপ্রীত বুমরাহরা।

আরও পড়ুন- বলের পাশাপাশি ব্যাট হাতেও দাপট শামির, জয়ের জন্য বাংলার প্রয়োজন ৭ উইকেট


Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...