Tuesday, June 23, 2026

অ্যাডিলেডে টেস্ট হারতেই শামিকে নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে অস্ট্রেলিয়ার কাছে দাঁড়াতেই পারেনি টিম ইন্ডিয়া। ১০ উইকেটে হারে ভারতীয় দল। আর ম্যাচ হারতেই মহম্মদ শামিকে নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বললেন শামির জন্য দরজা খোলা আছে।

এদিন শামিকে নিয়ে রোহিত বলেন, “ আমাদের ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে হবে। শামি আমাদের গুরুত্বপূর্ণ সদস্য। ওর জন্য দরজা খোলা রয়েছে। কিন্তু বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের নজর রয়েছে শামির দিকে। মুস্তাক আলি ট্রফিতে খেলার সময় ওর হাঁটুতে ছোট একটা সমস্যা হয়েছে। তাতে টেস্টের প্রস্তুতি কিছুটা ব্যাহত হয়েছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে এখানে নিয়ে এসে খেলিয়ে ঝুঁকি নিতে চাই না আমরা। তাতে নতুন সমস্যা তৈরি হতে পারে।১০০ শতাংশ ফিট হয়েই ফেরা উচিত। তাছাড়া, ও দীর্ঘদিন খেলার মধ্যে নেই। দ্রুত দলে ফেরার জন্য আমরা ওকে চাপে ফেলতে চাই না। এ বিষয়ে সিদ্ধান্ত যারা নেওয়ার, তারাই নেবে। তবে শামির জন্য এখানে এসে খেলার দরজা খোলাই আছে।“

দীর্ঘদিনের চোট সমস্যা কাটিয়ে মাঠে ফিরেছেন মহম্মদ শামি। রঞ্জিট্রফি এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বল হাতে দাপট দেখান তিনি। এরপর অস্ট্রেলিয়া সিরিজে শামিকে নেওয়ার কথা ওঠে। আর সূত্রের খবর, শামির অস্ট্রেলিয়া যাওয়া শুধু সময়ের অপেক্ষা। শামি ফিটনেস পরীক্ষায় পাশ করলেই, খুলে যাবে জাতীয় দলের দরজা। শামির কিট পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের কাছে। শুধু বাকি ফিটনেসের রিপোর্ট। এনসিএ-র ফিটনেস বিশেষজ্ঞেরা শামির ফিটনেস নিয়ে ছাড়পত্র দিলেই অস্ট্রেলিয়ার বিমান ধরবেন ভারতীয় পেশার।

আরও পড়ুন- অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট হেরে কী বললেন ভারত অধিনায়ক ?

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...