Friday, April 3, 2026

সশরীরে নয়, সোমবার থেকে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি!

Date:

Share post:

আরজি কর হাসপাতালের (RG Kar Medical College & Hospital) চিকিৎসক খুনের মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে (Sanjay Rai)আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না। নিরাপত্তার কথা মাথায় রেখে আগামী সোমবার থেকে তাঁর ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হচ্ছে বলে খবর। ইতিমধ্যেই প্রেসিডেন্সি জেলে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে খবর মিলেছে। অভিযুক্তের নিরাপত্তা সুনিশ্চিত করতে আদালতে ভার্চুয়াল শুনানির আবেদন জানিয়েছিল রাজ্য সরকার (Government of West Bengal)। এবার সেই আবেদনে সিলমোহর দিয়ে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়কে জেলে বসে শুনানিতে অংশগ্রহণ করার নির্দেশ দিল শিয়ালদহ আদালত (Sealdah Government)।

সিবিআই (CBI) চার্জশিটে সঞ্জয়ের নাম জমা পড়ার পর ট্রায়াল শুরু হয়েছে। গত ইতিমধ্যেই অভিযুক্তকে বেশ কয়েকবার সশরীরে আদালতে হাজির করানো হয়েছে। কিন্তু এটা করতে গিয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করতে হচ্ছে । সকাল থেকে সন্ধে পর্যন্ত পুলিশের সেখানে ব্যস্ত থাকছে। পাশাপাশি আদালতে চত্বরে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। তাই সবদিক ভাবনা চিন্তা করে অভিযুক্তের ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষ শর্তের ভিত্তিতে বিচারপতিদের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কোন শর্তে সঞ্জয়ের ভার্চুয়াল শুনানি?

• অভিযুক্ত যেই ঘরে বসে শুনানিতে অংশ নেবেন সেটি সম্পূর্ণ রুদ্ধদ্বার হতে হবে
• ক্যামেরার সামনে সঞ্জয় একাই থাকবেন
• অভিযুক্তের সামনেই থাকবে আদালতের শুনানি পর্বের দৃশ্য
• আদালতেও বিরাট স্ক্রিন রাখতে হবে সেখানে অভিযুক্তকে স্পষ্টভাবে দেখা ও শোনা যাবে

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...