Saturday, March 14, 2026

স্বর্ণমন্দিরে চলল গুলি! পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা

Date:

Share post:

সাতসকালেই গুলি চলল অমৃতসরের স্বর্ণমন্দিরে (Golden Temple)। পঞ্জাবের (Punjab) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শিরোমণি অকালি দলের (Shiromoni Akali Dal) নেতা সুখবীর সিং বাদলকে লক্ষ্য করে এক দুষ্কৃতী গুলি (Shoot out) চালায় বলে অভিযোগ। বুধবার সকালে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্বর্ণমন্দিরের প্রবেশ পথে এই হামলা করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়ে যায় বন্দুকবাজ। বরাতজোরে বেঁচে গিয়েছেন সুখবীর। তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে পঞ্জাব পুলিশ।

স্বর্ণমন্দিরের বাইরে শাস্তিস্বরূপ কাজ করছিলেন সুখবীর। ছিলেন অকালি দলের নেতারাও। তখনই অতর্কিতে হামলা চলে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। পালিয়ে যাওয়ার সময় অকালি দলের নেতা ও স্থানীয় জনতা ধরে ফেলে আততায়ীকে। ধৃত হামলাকারীর নাম নারাইন সিং চৌরা। বাব্বর খালসা ইন্টারন্যাশনালের প্রাক্তন জঙ্গি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ১৯৮৪ সালে পাকিস্তানে চলে যায়। তারপর সেখান থেকে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক চালান দিত পঞ্জাবে। বুরালি জেলভাঙা মামলায় অভিযুক্ত এই জঙ্গি ইতিমধ্যেই পঞ্জাবে জেলও খেটেছে। গেরিয়া যুদ্ধ নিয়ে সে একটি বইও লেখে। এই হামলা প্রসঙ্গে পঞ্জাবের আপ সরকারে বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে শিরোমণি অকালি দলের প্রাক্তন সাংসদ নরেশ গুজরাল। তিনি বলেন, এই হামলার তীব্র নিন্দা করছি। এই ঘটনা প্রমাণ করে পঞ্জাবে অপরাধীরা অবাধ বিচরণ করছে। দিনদুপুরে স্বর্ণমন্দিরের মতো গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাচ্ছে বন্দুকবাজ। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে তলানিতে নেমে গিয়েছে। পঞ্জাবের মানুষ দেখতে পাচ্ছেন কী শোচনীয় অবস্থা। স্বর্ণমন্দিরে (Golden Temple) চত্বরে কীভাবে হামলা চালানো হয়েছে। ঈশ্বরকে ধন্যবাদ যে, সুখবীর সিং বাদল (Sukhbir Singh Badal) এ যাত্রায় রক্ষা পেয়েছেন, তাঁর কোনও ক্ষতি হয়নি। তিনি নিরাপদে রয়েছেন।

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...