Monday, April 6, 2026

অ্যাডিলেডে সিরাজ-হেডের বিবাদ, শাস্তি পেলেন দুই ক্রিকেটার

Date:

Share post:

শাস্তি পেলেন ভারতীয় ক্রিকেটার মহম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রাভিস হেড। এই দুই ক্রিকেটারকে শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালীন মাঠে বিবাদে জড়ান সিরাজ এবং হেড। জানা যাচ্ছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হয়েছে এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে। সেই কারণে শাস্তি পেয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত, অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন । অজি ক্রিকেটার ট্রাভিস হেডকে আউট করেন সিরাজ। তারপর হেডকে উত্তেজিত অঙ্গভঙ্গি করেন সিরাজ। সিরাজের এই ব্যবহার পছন্দ হয়নি হেডের। তিনি সাজঘরে ফেরার সময় পাল্টা জবাব দেন সিরাজকে। সেই ঘটনার রিপোর্ট ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের কাছে জমা দেন আম্পায়ারেরা। তা যায় আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। আইসিসির শৃঙ্খলারক্ষা কমিটি দুই ক্রিকেটারকেই দোষী সাব্যস্ত করে। আর সেই কারণেই ম্যাচ ফি ২০ শতাংশ জরিমানা করা হয়েছে সিরাজকে। এছাড়াও সিরাজকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। হেডের জরিমানা না হলেও ডিমেরিট পয়েন্ট এড়াতে পারেননি তিনি। হেডকেও এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে দুই ক্রিকেটারকে।

 

জানা যাচ্ছে, সিরাজের বিরুদ্ধে আইসিসির আদর্শ আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। অন্য দিকে, হেডের ২.১৩ ধারা লঙ্ঘনে অভিযুক্ত হয়েছেন। গত ২৪ মাসে দু’জনের বিরুদ্ধেই এমন কোনও অভিযোগ না থাকায় কাউকে সাসপেন্ড করা হয়নি।

আরও পড়ুন- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং-এ শীর্ষ স্থান হারাল অস্ট্রেলিয়া, চাপ বাড়ল ভারতের


 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...