Friday, June 19, 2026

সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হার ভারতের

Date:

Share post:

সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রোটিয়াদের কাছে ৩ উইকেটে হারাল সূর্যকুমার যাদবের দল। ব্যর্থ গেল বরুণ চক্রবর্তীর ৫ উইকেট। এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে ব্যাট হাতে দাঁড়াতেই পারলেন না সঞ্জু স্যামসন, সূর্যকুমাররা।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৪ রান করে টিম ইন্ডিয়া। ভারতের হয়ে ৩৯ রানে অপরাজিত হার্দিক পান্ডিয়া। এছাড়া আর কেউ রান করতে পারেনি। শূন্যরানে আউট হন সঞ্জু। প্রথম ম্যাচে ব্যাট হাতে দাপট দেখালেও, এই ম্যাচে ব্যর্থ তিনি। ৪ রান করেন অভিষেক শর্মা এবং সূর্যকুমার। তিলক ভার্মা করেন ২০ রান। ২৭ রান করেন অক্ষর প্যাটেল। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নেন মার্কো জনসেন, কোটজে, সেমিলেন, মার্কারম এবং পিটার।

জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে স্টাবস। ৪৭ রানে অপরাজিত তিনি। ২৪ রান করেন রেজা হেনড্রিক্স। ভারতের হয়ে ৫ উইকেট বরুণ চক্রবর্তীর। একটি করে উইকেট অর্শদীপ সিং, রবি বিষ্ণই-এর।

আরও পড়ুন- ওড়িশার সঙ্গে ড্র মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচ থেকে ১ পয়েন্ট সবুজ-মেরুনের

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...