Sunday, April 5, 2026

আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম আবদুল রহমান।হয়।আলিয়া বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিলেন আবদুল।বছর চব্বিশের ওই পড়ুয়ার বাড়ি মালদার বৈষ্ণবনগরে। গতকাল রাত সাতে সাতটা নাগাদ আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ১৮ তলা থেকে তার দেহ উদ্ধার মালদার এই যুবক আলিয়া বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে পড়াশোনা করতেন।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় আবদুলকে প্রথমে ডাকাডাকি করেন সহপাঠীরা। কিন্তু, অনেক ডাকাডাকি করেও তার কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।এরপর দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ দেখতে পান সহপাঠীরা। খবর পেয়ে আসে টেকনোসিটি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে রেকজুয়ানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিকার সঙ্গে মলোমালিন্য হয়েছিল আবদুলের। তার জেরেই আত্মহত্যা কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।আবদুলের সহপাঠীদেরও প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।

মৃত পড়ুয়ার পরিবারকে খবর দেয় পুলিশই। পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ জানানো হয়নি। তবে অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানা গিয়েছে।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

 

Related articles

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...