Saturday, April 4, 2026

তমলুক এ আর ডি বি ব্যাঙ্কের সমবায়ে বিপুল জয় তৃণমূলের

Date:

Share post:

রাজ্যের দ্বিতীয় বৃহত্তম কৃষি সমবায় তমলুক এগ্রিকালচার কো-অপারেটিভ ব্যাঙ্কের পরিচালন সমিতির ভোটে বিপুল জয় পেল তৃণমূল। এদিন হলদিয়া ও তমলুক মহকুমার ১২টি কেন্দ্রে নির্বাচন হয়। তার মধ্যে ১১ টি কেন্দ্রেই বিপুল ভোটে জয় পায় তৃণমূল।

প্রসঙ্গত, নির্বাচনে নিশ্চিত হার জেনে সকাল থেকেই অশান্তির সৃষ্টি করে বিরোধীরা। তৃণমূল সমর্থিত প্রার্থীদের ব্যাপক জয়ে সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের নেতা আশিস চক্রবর্তী জানান যে গ্রামীণ পটভূমিকা পরিবর্তনে সমবায়ের ভূমিকা যে অপরিসীম তা আজ আবারও প্রমাণিত হল। আগামী বিধানসভা নির্বাচনে এই জয় পূর্ব মেদিনীপুরে আমাদের ব্যাপক সাফল্য আনবে এবং তিনি এই জয়ের জন্য সাধারণ মানুষ, তৃণমূল কর্মী ও সমবায়ীদের অভিনন্দন জানান।

তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, নির্বাচনের আগে বিজেপি অনেক হুমকি ফোন করেছে। স্থানীয় নেতাদের সেই হুমকির অডিও সহ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে শাসক দল।

আরও পড়ুন- জোটের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মমতার রয়েছে: দাবি শারদ পাওয়ারের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...